• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

বুসান চলচ্চিত্র উৎসবে দুই বিভাগে পুরস্কার জিতলেন কারিশ্মা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১২ অক্টোবর ২০২৩, ০৮:৪২
অ+
অ-
বুসান চলচ্চিত্র উৎসবে দুই বিভাগে পুরস্কার জিতলেন কারিশ্মা

ভারতের অপরাধ বিষয়ক সাংবাদিক জিগনা ভোরার জীবনকাহিনি তুলে ধরা হয়েছিল ‘স্কুপ’ ওয়েব সিরিজে। তার লেখা বই ‘বিহাইন্ড বার্স ইন বাইকুল্লা: মাই ডেজ ইন প্রিজন’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে সিরিজটি। সাংবাদিক জ্যোতির্ময় দে’র হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৈরি হয়েছে এর গল্প। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে জেল যেতে হয়েছিল জিগনা ভোরাকে।

বিজ্ঞাপন

দক্ষিণ কোরিয়ায় চলছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ভারতীয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, পরিচালক সুমন ঘোষও গিয়েছেন সেখানে। সেখানেই সেরা অভিনেত্রীর জন্য পুরস্কৃত হলেন বলিউড অভিনেত্রী কারিশ্মা তান্না। 

হনসল মেহতা পরিচালিত স্কুপ ওয়েব সিরিজে জাগ্রুতি পাঠকের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন কারিশ্মা। সেই চরিত্রের জন্যই বুসানে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।

বুসানে কারিশ্মাই ছিলেন একমাত্র ভারতীয়, যিনি দুটি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন এবং দুটিতেই জিতেছেন। এর মধ্যে একটি সেরা অভিনেত্রী, অন্যটি সেরা ওয়েব সিরিজ। বুসানের রেড কার্পেটে কালো শাড়ি পরে গিয়েছিলেন কারিশ্মা। ভারতের প্রতিনিধিত্ব করেছেন জাতীয় পোশাকেই। তিনি যেতেই নজর কেড়ে নেন সবার।

বিজ্ঞাপন

বুসানে গিয়ে অভিনেত্রী বলেছেন, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে আমি অভিভূত। ‘স্কুপ’ ওয়েব সিরিজে জাগ্রুতি পাঠক চরিত্রটিকে প্রাণ দেওয়া ছিল একটা বড় চ্যালেঞ্জ। এই অ্যাওয়ার্ড আমার পুরো টিমের জন্য। সবার অক্লান্ত পরিশ্রমের জোরেই আজ এই সফলতা এসেছে। এত ভালবাসা দেওয়ার জন্য আমি আমার ভক্তদের কাছে কৃতজ্ঞ। এসব কৃতিত্বই ভবিষ্যতে আরও অনেক ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাবে আমাকে।

কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চলচ্চিত্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রণবীরের ‘রামায়ণ টু’র শুটিং শুরু

রণবীরের ‘রামায়ণ টু’র শুটিং শুরু

শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

‘প্রিন্স’ -এর টিজারে শাকিবশত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

৮ ঘণ্টার কাজ নিয়ে যা বললেন কারিনা কাপুর

৮ ঘণ্টার কাজ নিয়ে যা বললেন কারিনা কাপুর

‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল

‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল