• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

চেহারায় টাকা ছুড়লেন ভক্ত, গান থামিয়ে যা বললেন আতিফ আসলাম

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৭ অক্টোবর ২০২৩, ১৯:৪৮
অ+
অ-
চেহারায় টাকা ছুড়লেন ভক্ত, গান থামিয়ে যা বললেন আতিফ আসলাম

যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে পারফর্ম করছিলেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। এমন সময় দর্শকসারি থেকে একজন ভক্ত এই সংগীত শিল্পীর চেহারার দিকে টাকা ছুড়ে মারেন। সঙ্গে সঙ্গে গান বন্ধ করে দেন আতিফ। এরপর ওই ভক্তের প্রতি গায়ক যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তা মুগ্ধতা ছড়িয়েছে ইন্টারনেট দুনিয়ায়। 

বিজ্ঞাপন

কনসার্টের মঞ্চে শিল্পীকে লক্ষ্য করে পানির বোতল, ডিম, টমেটো, আবর্জনা ছুড়ে মারার ঘটনা নতুন নয়। তবে পাকিস্তানি সংগীতশিল্পীর সঙ্গে ঘটলো ভিন্ন ঘটনাই। 

আরও পড়ুন

ঢাকায় আসছেন আতিফ আসলাম?
যুদ্ধবিধ্বস্ত গাজায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আতিফ আসলাম

কনসার্ট চলাকালীন ওই ভক্ত আতিফকে উদ্দেশ্য করে টাকা ছিটানো শুরু করলে তাৎক্ষণিক গান বন্ধ করে দেন তিনি। এরপর সেই ভক্তকে মঞ্চে ডাকেন। তাকে লক্ষ্য করে বলেন, ‘বন্ধু, এই টাকাটা দান কর, আমার দিকে ছুড়ো না, এটা টাকার অসম্মান।’

বিজ্ঞাপন

আতিফের এমন কাণ্ড ইন্টারনেটে সবার মন জয় করে নিয়েছে। সকলেই চিন্তাশীলতার জন্য এই গায়কের প্রশংসা করেছেন।

— Faizi (@faizanriaz7_) October 24, 2023

একজন ব্যবহারকারী লিখেছেন, ‘একজন সত্যিকারের ভদ্রলোক। মানুষকে বিরক্ত না করে কীভাবে শিক্ষা দিতে হয় তা জানেন।’ অপর একজন লিখেছেন, ‘ঠিকই আছে। টাকা ছুড়ে দেওয়া, মুখের ওপর টাকা ছোড়া দেওয়া এবং বিয়ের সময় বিশেষ করে বরাত ও গীতের নাচে টাকা ছিটানো—এগুলো টাকার অপমান।’

বিজ্ঞাপন

কয়েকদিন আগেই গাজার মানুষের জন্য অনুদান নিয়ে পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়িয়ে ছিলেন আতিফ। প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন ফিলিস্তিনি মানুষের সহযোগীতায়।

এনএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অস্কারকে পাত্তা দিই না : হেমা মালিনী

অস্কারকে পাত্তা দিই না : হেমা মালিনী

সেন্সর বোর্ডে ছাড় পেল ‘প্রেশার কুকার’

সেন্সর বোর্ডে ছাড় পেল ‘প্রেশার কুকার’

‘আপাতত তেমন কাজ নেই, বাড়িতেই আছি’

‘আপাতত তেমন কাজ নেই, বাড়িতেই আছি’

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি