• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২ নভেম্বর ২০২৩, ১৭:৫৫
অ+
অ-
অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। তিনি বলেন, আজ বিকেল সাড়ে চারটায় হিমুকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিকেল সাড়ে তিনটার দিকে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘শুনেছি, একজন যুবক হিমুকে হাসপাতালে নিয়ে যায়। এরপর সেই যুবক তার মোবাইলসহ পালিয়ে গেছেন।’

আরও পড়ুন

আমি এতিম হয়ে গেলাম
তানিয়াই বিচ্ছেদ চেয়েছিল বারবার : টুটুল
নির্মাতা রেদওয়ান রনির বাবা-মায়ের গাড়িতে হামলা

বিজ্ঞাপন

এ ব্যাপারে যোগাযোগ করা হলে উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মোর্শেদ আলম ঢাকা পোস্টকে বলেন, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন বলে শুনেছি। খবরটি জানার পর উত্তরা পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। কীভাবে তিনি মারা গেছেন, বিস্তারিত জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন

বিয়ের জন্য পাত্র খুঁজছেন অভিনেত্রী হুমায়রা হিমু

হুমাইরা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি এবং ইডেন মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্য জগতে প্রবেশ করেন। ফ্রেঞ্চ নামক নাট্য দলের হয়ে তিনি অভিনয় করেন।

বিজ্ঞাপন

২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে হুমায়রা হিমু’র অভিষেক হয়। চলচ্চিত্রের গল্পটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে তৈরি এবং চলচ্চিত্রে তার অসাধারণ অভিনয় সমালোচকদের ইতিবাচক সাড়া পেয়েছিল।

এনএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলা নাটক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নিউ ইয়র্কে গিয়ে চোখ পল্টি স্ত্রীর, স্বামীর সঙ্গে প্রতারণা!

‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’নিউ ইয়র্কে গিয়ে চোখ পল্টি স্ত্রীর, স্বামীর সঙ্গে প্রতারণা!

শয়তান খোঁজে সুখী সংসার : বাঁধন

শয়তান খোঁজে সুখী সংসার : বাঁধন

বিচ্ছেদ চায় তারা, ঠেকাবে পরিবার

বিচ্ছেদ চায় তারা, ঠেকাবে পরিবার

শেষ হয়েও শেষ হচ্ছে না ‘দেনা পাওনা’

শেষ হয়েও শেষ হচ্ছে না ‘দেনা পাওনা’