• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

মনোনয়ন পেলেন না সিদ্দিক-রুবেল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৬ নভেম্বর ২০২৩, ১৭:৩৩
অ+
অ-
মনোনয়ন পেলেন না সিদ্দিক-রুবেল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বরিশাল-৩ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। তবে এ আসন থেকে দলটির মনোনয়ন পাননি তিনি। এই আসন থেকে নৌকার মাঝি হচ্ছেন সরদার মোহাম্মদ খালেদ হোসেন। 

বিজ্ঞাপন

রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যেখানে বরিশাল-৩ আসন থেকে সরদার মোহাম্মদ খালেদ হোসেনের নাম ঘোষণা করা হয়।

আরও পড়ুন

মনোনয়ন পেলেন না চিত্রনায়িকা মাহিয়া মাহি

একই সঙ্গে দুই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেও এক আসন থেকেও আওয়ামী লীগের মনোয়ন পায়নি ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রেহণের জন্য ঢাকা-১৭ এবং টাঙ্গাইল-১ আসনের ফরম সংগ্রহ করেছিলেন তিনি। 

বিজ্ঞাপন

ঢাকা ১৭ আসন থেকে বর্তমান সংসদ সদস্য এ আরাফাতকে মনোনয়ন দিয়েছে দলটি। অন্যদিকে, টাঙ্গাইল-১ জেলার মধুপুর ও ধনবাড়ী উপজেলা নিয়ে গঠিত আসনে বর্তমান সংসদ আব্দুর রাজ্জাককে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। 

এই দুই অভিনেতার বাইরে আলোচনায় থেকেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাননি ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই আসন থেকে নৌকার মাঝি হচ্ছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান। 

এনএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’