বিজ্ঞাপন

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সানি

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সানি

হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সানি দেওলের একটি ভিডিও। যেখানে দেখা গেছে, সানিকে মদ্যপ অবস্থায় রাস্তায় ঘুরতে। এই ভিডিও ভাইরাল হতেই সানিকে কটাক্ষ শুরু নেটিজেনদের। অনেকে বলে উঠলেন, ‘গদর ২’ ছবি হিট করার সানির নাকি মাথা খারাপ হয়ে গেছে।

সত্যিই কি মদ্যপ অবস্থায় রাস্তায় ঘুরেছেন সানি?

ভাইরাল হওয়া ভিডিও নিয়ে অবশেষে  মুখ খুললেন সানি। সানির কথায়, ‘এসব ভুয়ো খবর ছড়ানো বন্ধ হোক। এটা একেবারেই একটা শুটিংয়ের জন্য। তাই অযথা এসব নিয়ে না খবর করাই ভালো!’

সম্প্রতি বলিউড নিয়ে মুখ খুলেছিলেন সানি দেওল। ফিল্মি কেরিয়ারের যন্ত্রণার কথা বলতে গিয়ে আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবের মঞ্চে প্রকাশ্যেই চোখের জল ফেলেছিলেন সানি দেওল।

সানি দেওল বলেন, গদর-এর পর কুড়িটা বছর কেটে গেলেও কেউ আমার কাছে ভালো সিনেমা, চিত্রনাট্য নিয়ে আসেনি।

প্রসঙ্গত, ‘গদর ২’-এর পর থেকেই ফিল্মি ক্যারিয়ারের সেকেন্ড ইনিংস শুরু করেছেন সানি। এমনকী রাজনীতি ছেড়ে পুরোপুরি অভিনয়ে মন দেওয়ার কথাও ঘোষণা করে ফেলেছেন তিনি। ৫৪তম আই এফএফআই-র মঞ্চে নিজের ফিল্মি ক্যারিয়ারের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সানি দেওল।

সূত্র : সংবাদ প্রতিদিন

জেডএস

বিজ্ঞাপন