• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন
  2. রাজশাহী

মাহিকে জুতা পেটার হুমকি, যুবককে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
২৪ ডিসেম্বর ২০২৩, ১৯:০০
অ+
অ-
মাহিকে জুতা পেটার হুমকি, যুবককে কারণ দর্শানোর নোটিশ

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জুতা পেটার হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করার ঘটনায় মাহাবুর রহমান মাহাম নামের এক যুবককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। মাহাম তনোরের তালন্দের কালনা পূর্বপাড়ার মৃত ছদের আলীর ছেলে।

বিজ্ঞাপন

রোববার (২৪ ডিসেম্বর) মাহাবুর রহমান মাহামকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন, যুগ্ম জেলা ও দায়রা জজ, ২য় আদালত এবং নির্বাচনি অনুসন্ধান কমিটি রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) চেয়ারম্যান আবু সাঈদ। নোটিশে আগামী বুধবার সকাল সাড়ে ১০টায় অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীর হাজির হয়ে মাহামকে তার বক্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, বিভিন্ন প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অত্র নির্বাচনি অনুসন্ধান কমিটির নিকট গোচরীভূত হয়েছে যে, শনিবার (২৩ ডিসেম্বর) রাতে Md. Mahabur নামক ফেসবুক আইডি থেকে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শারমিন আকতার নিপা মাহিয়া এর নির্বাচনী প্রচার প্রচারণা বাধাগ্রস্ত করার জন্য তার সম্পর্কে কুরুচিপূর্ণ ও মানসম্মান হানিকর ভিডিও বক্তব্য প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে নির্বাচনী প্রচার প্রচারণা চালালে শারমিন আকতার নিপা মাহিয়াকে জুতা পেটা করা ও নির্বাচনি প্রচারণায় বাধা প্রদানের হুমকিসহ যেকোনো বড় ধরনের ক্ষতি করবেন বলে ভিডিওতে প্রকাশ করেন।

আরও পড়ুন

পাস ফেল পরের বিষয়, ভালোবাসাটা আগে : মাহিয়া মাহি
চৌধুরীকে ৭ তারিখ কাঁদতে হবে : মাহি

বিজ্ঞাপন

উক্ত আচরণের মাধ্যমে আপনি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১১(ক) লঙ্ঘন করেছেন যা নির্বাচন-পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি বিধি ১১(ক) লঙ্ঘণের দায়ে আপনার বিরুদ্ধে কেন উল্লিখিত বিধিমালার বিধি ১৮ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে আগামী ২৭ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১০ টায় সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

চৌধুরীকে ৭ তারিখ কাঁদতে হবে : মাহি

এর আগে গত শনিবার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে মাহিকে নিয়ে আপত্তিকর কথা বলেন মাহাবুর রহমান মাহাম নামে ওই যুবক। যিনি নিজেকে পরিচয় দেন রাজশাহী-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরীর সমর্থক হিসেবে।

ভিডিওতে মাহাম বলেন, ‘আপনাকে বলতে চাই। আপনি চলচ্চিত্র জগতের মানুষ। চলচ্চিত্র জগৎ থেকে এসেছেন। আপনার অতীত থেকে শুরু করে সবকিছু জানা আছে। এ টু জেড সবকিছু জানি। অনেক কিছু আপনার তথ্য জানি। চলচ্চিত্র জগতের কারা যায় সেটা আপনি ভালো করে জানেন। আপনি হয়তো ভাবছেন- কিন্তু না, আপনি ভুল জায়গায় নক দিয়েছেন। ইনি একজন শহিদ পরিবারের সন্তান। এমপি ওমর ফারুক চৌধুরীকে নিয়ে নেগেটিভ-পজেটিভ মন্তব্য করার আগে নিজের প্রজিশনটা বিবেচনা করতে হবে। আপনি প্রথমে একটি বিয়ে করলেন গ্রামে। তাকে ডিভোর্স দিলেন। দ্বিতীয় বিয়ে করলেন সিলেটে। তাকে ডিভোর্স দিলেন। তৃতীয় বিয়ে করেছেন। আপনি রাজনীতিতে এসে কেনো এমপি ওমর ফারুককে নিয়ে মন্তব্য করবেন।  

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রতিপক্ষ বাধা দেবে, আমি কাউন্টার দেব : মাহিয়া মাহি
১৫ বছরে ১৫ দিনও আসে নাই, আস্তাগফিরুল্লাহ : মাহি

আপনি যদি তানোর-গোদাগাড়ীর মাঠে ভোট করতে চান। সুষ্ঠভাবে সুন্দরভাবে নিজের ভোট নিজে চেয়ে যান। আপনার দ্বারা তানোর-গোদাগাড়ীর উন্নয়ন তো দূরের কথা; হাজারো ছেলে নষ্ট হবে। আপনার মতো দুশ্চরিত্রা মহিলা থাকলে। আপনার মতো বেয়াদব মহিলাকে আমি এখনও বলছি, এমপি ওমর ফারুক চৌধুরীকে নিয়ে আর একটা যদি বাজে মন্তব্য কখনও করেন, বলার মত ভাষা নেই। আপনার মত মাহিয়া মাহিকে একদম জুতা দিয়ে পেটানো উচিত। আপনি ওমর ফারুক চৌধুরীর বাসার কাজের যোগ্য মেয়ে না।

বিষয়টি নিয়ে মাহাবুর রহমান মাহামের মুঠোফোনে কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি। 

রাজশাহী-১ আসনের নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হোসেন বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাহিনুল আশিক/এনএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মাহিয়া মাহিনির্বাচনসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’