• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

অজয়-কাজল দাম্পত্যের ‘রজত জয়ন্তী’, সংসারের মন্ত্র কী?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২২ জানুয়ারি ২০২৪, ০৯:১৬
অ+
অ-
অজয়-কাজল দাম্পত্যের ‘রজত জয়ন্তী’, সংসারের মন্ত্র কী?

বলিউডের সেরা জুটিদের মধ্যে অন্যতম কাজল ও অজয় দেবগণ। আর কয়েক দিন পরই অজয়-কাজল দাম্পত্যের ‘রজত জয়ন্তী’। দেখতে দেখতে দীর্ঘ ২৫ বছর হতে চলল এ তারকা দম্পতির। ১৯৯৯ সালে ২৪ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন দুজন। বর্তমানে দুই সন্তানের বাবা-মা তারা। 

বিজ্ঞাপন

তাদের সুখী গৃহকোণেও যে ঝড় ওঠে না, তাও নয়। তবুও এত বছর তাদের দাম্পত্য টিকে থাকার রহস্য কী? এই প্রশ্ন অনেকের মনেই ওঠে। এর উত্তর দিতে পারেন শুধুই অজয়-কাজল। 

জানা গেছে, সংসারের জন্য একটা সময় দীর্ঘ ত্যাগ স্বীকার করেছিলেন কাজল। বিনোদন জগতে থেকে বেশ কিছু বছরের জন্য সরেও গিয়েছিলেন। যদিও দাপটের সঙ্গে আজও অজয় দেবগণ রাজত্ব করে চলেছেন বড়পর্দায়।

আরও পড়ুন

‘টাইগার ৩’ মুক্তির দিনে যে স্মৃতির কথা লিখলেন কাজল
দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের গান দ্য অ্যাকাডেমির পেজে

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, এক ছবির প্রচারে একবার সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় অজয়-কাজলকে। তাদের দীর্ঘ বিবাহিত জীবনের রহস্য কী? শুধু ভালবাসা তো নয়, এ কথা বলতেই পারি—এক কথায় জবাব দেন অজয়। 

তাহলে কী? তার মতে, প্রথমে ভালবাসা থাকলেও পরবর্তী সময়ে তা অন্য আরও বিষয়ে পরিবর্তিত হয়। যেমন, যত্ন আর দায়-দায়িত্ব। এগুলো থাকলেই বিয়ে টিকে যায়।

তার মতে একটা সফল সম্পর্কের রহস্য আসলে বোঝাপড়া। তিনি বলেন, দুটো মানুষের মানসিকতা সব সময় একরকম হয় না। সব বিয়েতেই ওঠা-পড়া থাকে। সেগুলোকে দূরে সরিয়ে এগিয়ে যেতে হবে। ভুল করলে অপরজনের কাছে ক্ষমা চাইতে হবে। আর সব থেকে বড় বিষয় বিয়ের মধ্যে হলো, ইগো। এটা থাকলে চলবে না। সমস্যা থাকবে। সেগুলোকে বসে মিটিয়ে নিতে হবে। 

বিজ্ঞাপন

অজয়-কাজলের মূলমন্ত্র তাদের মধ্যে খুব সুন্দর বোঝাপড়া রয়েছে। সময়ের সঙ্গে এই বোঝাপড়া আরও বেড়েছে।

এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কাজলচলচ্চিত্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘ধুরন্ধর টু’ মুক্তির আগে যে বার্তা দিলেন পরিচালক

‘ধুরন্ধর টু’ মুক্তির আগে যে বার্তা দিলেন পরিচালক

রণবীরের ‘রামায়ণ টু’র শুটিং শুরু

রণবীরের ‘রামায়ণ টু’র শুটিং শুরু

শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

‘প্রিন্স’ -এর টিজারে শাকিবশত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

৮ ঘণ্টার কাজ নিয়ে যা বললেন কারিনা কাপুর

৮ ঘণ্টার কাজ নিয়ে যা বললেন কারিনা কাপুর