বিজ্ঞাপন

দেড় বছরেই ২৫০ কোটির মালিক রাহা কাপুর

দেড় বছরেই ২৫০ কোটির মালিক রাহা কাপুর

বয়স মাত্র ১ বছর ৪ মাস, অথচ এখনই ভারতের সবচেয়ে ধনী তারকা সন্তানের খেতাব পেতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় দম্পতি রণবীর-আলিয়া কন্যা রাহা কাপুর। মেয়ের নামে ২৫০ কোটি টাকার বাড়ি লিখে দিচ্ছেন রণবীর। খবর- হিন্দুস্তান টাইমসের। 

মুম্বাইয়ের বান্দ্রায় নতুন বাড়ি তৈরি করেছেন রণবীর-আলিয়া দম্পতি। যেটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ২৫০ কোটি। অর্থের দিক থেকে শাহরুখ খানের ‘মান্নাত’, অমিতাভ বচ্চনের ‘জলসা’কে পেছনে ফেলতে পারে রণবীর-আলিয়ার নতুন এই বাড়ি! 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মেয়েকে প্রচণ্ড ভালোবাসেন রণবীর। যে কারণে বিলাসবহুল এই বাড়িটি মেয়ের নামেই রাখবেন তিনি। লিখে দেওয়া হবে রাহার নামে। যে কারণে বলিউডের সবচেয়ে ধনী তারকা সন্তানের খেতাব পেতে চলেছেন রাহা কাপুর। 

এই বিশাল বাংলোর পাশাপাশি আলিয়া ও রণবীর দুজনেরই বান্দ্রা এলাকায় চারটি ফ্ল্যাট রয়েছে যার মূল্য প্রায় ৬০ কোটি টাকারও বেশি। এছাড়াও এই দম্পতির রয়েছে প্রায় ১০০ কোটি টাকার বেশি সম্পত্তি। 

বুধবার (২৭ মার্চ) নিজেদের নতুন এই বাংলোর কাজ পরিদর্শনে গিয়েছিলেন রণবীর-আলিয়া ও নীতু কাপুর। এসময় পাপারাৎজিদের ক্যামেরায় পোজও দিতে দেখা যায় বলিউডের তারকা এই দম্পতিকে। 

এনএইচ