• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

‘জয় হো’ গানের সুর করেছিলেন সুখবিন্দর, দাবি রাম গোপালের

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২১ এপ্রিল ২০২৪, ০৭:৪৯
অ+
অ-
‘জয় হো’ গানের সুর করেছিলেন সুখবিন্দর, দাবি রাম গোপালের

৮২তম অস্কার অনুষ্ঠানে ঝড় তুলেছিল ড্যানি বয়েল পরিচালিত ‘স্লামডগ মিলিওনেয়ার’। নমিনেশন পাওয়া ১০টি বিভাগের মধ্যে ৮টিতেই বিজয়ী ঘোষণা করা হয় ‘স্লামডগ মিলিওনেয়ার’কে। শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে পুরস্কার পান এআর রহমান। শুধু তাই নয়, তার ‘জয় হো’ গানটি অস্কারের মঞ্চে পরিবেশনও করেন তিনি।

বিজ্ঞাপন

শুধু অস্কার নয়, একাধিক আন্তর্জাতিক পুরস্কার সে বছর পান সুরকার। কিন্তু, এত বছর পর এই গান নিয়ে উঠল বিতর্ক। গানটির সুরকার নাকি রহমান নন, এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন পরিচালক রাম গোপাল বর্মা। তার দাবি, গানটিতে সুর দিয়েছেন নাকি গায়ক সুখবিন্দর সিংহ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি আরও জানান, এআর রহমান তখন লন্ডনে। সেখানে বসেই তিনি সুখবিন্দরকে নির্দেশ দেন গানটির সুর তৈরি করার। সুভাষ ঘাই এই গানটির জন্য খুব তাড়া দিচ্ছিলেন, তখন রহমান সুখবিন্দরের থেকে সাহায্য নেন।

রাম গোপাল দাবি করেন, ঘটনাটি জানতে পেরে সুভাষ ঘাই হতবাক হয়ে যান। এই ঘটনার পর পরিচালক ঘাই নাকি বিরক্ত হয়েই রহমানকে বলেন, তিনি কোটি কোটি টাকা এই কাজের জন্য রহমানকে দিচ্ছেন আর সেই কাজ তিনি নিজে করার বদলে সুখবিন্দরকে দিয়ে করাচ্ছেন।

বিজ্ঞাপন

যদিও রাম গোপালের এমন মন্তব্যের পর এখনও পর্যন্ত কোনও পাল্টা মন্তব্য করেননি রহমান বা সুভাষ ঘাই।

এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি : হুমায়ুন কবির

ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি : হুমায়ুন কবির