• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

নতুন প্রেমে মজেছেন মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৫ জুন ২০২৪, ১৫:৩২
অ+
অ-
নতুন প্রেমে মজেছেন মাহিয়া মাহি

নতুন প্রেমে মজেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। শোবিজাঙ্গনের বাতাসে এমন খবরই ঘুরপাক খাচ্ছে। স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের পর নায়িকার জীবনে নতুন করে বসন্তের বাতাস লেগেছে। 

বিজ্ঞাপন

প্রথম দুই সংসারের বিচ্ছেদের পর জীবনে নতুন মানুষের আগমন নিয়ে অনেকটাই সতর্ক মাহি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই ‘প্রিয় মানুষকে’ নিয়ে বিভিন্ন ধরণের স্ট্যাটাস দিচ্ছেন তিনি। যেসব দেখে ভক্তদেরও বুঝতে সমস্যা হচ্ছে না মাহির নতুন সম্পর্কের কথা। 

সম্প্রতি মাহির সঙ্গে এক নায়কের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু সেই গুঞ্জনের সত্যতা মেলেনি। চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, মাহি প্রেম করছেন। তবে ঢালিউডের কোনো নায়কের সঙ্গে নয়। নিজের প্রেমের বিষয়টি পুরোপুরি গোপন রাখার চেষ্টা করছেন অভিনেত্রী। 

এদিকে বিচ্ছেদের পর মাহির দ্বিতীয় স্বামী রাকিব সরকার জানিয়েছিলেন, তিনি চেয়েছেন সংসারটা টিকিয়ে রাখতে। তবে মাহি চাননি সংসার করতে। 

বিজ্ঞাপন

রাকিব বলেছিলেন,‘মাহির পক্ষ থেকে যে সিদ্ধান্ত এসেছে, তা এখন ৯৯ ভাগই বিচ্ছেদের পথে। এক ভাগ নিয়েও আমি আশাবাদী। চেষ্টা করেছি সংসারটা টিকিয়ে রাখতে। কারণ আমি মাহিকে বিয়ে করি পরিবারের অমতে। বিভিন্ন বাধা থাকা সত্ত্বেও তাকে ভালোবেসে বিয়ে করেছি।’

আরও পড়ুন

জুয়া কোম্পানির সঙ্গে চুক্তির বিষয়ে মুখ খুললেন মাহি
এক মিনিটের ভিডিওতে ঝড় তুললেন মাহি
মাহিকে দুটি গাড়ি ও ফ্ল্যাট দিয়েছিলাম : আজিজ

অন্যদিকে মাহি বলেছিলেন, ‘রাকিবের সঙ্গে আমার প্রেম হয়নি। মাত্র দুই মাসের পরিচয়ে দু‘জনের মধ্যে ভালো বোঝাপড়ার পর সিদ্ধান্ত নিয়েছি আমরা বিয়ে করবো। সে তখন তো আমার রাগ, ইগো অথবা আরও যেসব সমস্যা আছে সেই সম্পর্কে বুঝেনি; কখনো দেখেওনি। বিয়ে করার পর দেখেছে। রাকিবের তো একই অবস্থা। ওর যেসব সমস্যা আছে। এগুলো তো আমি পরে বুঝেছি। মানুষ মাত্রই সমস্যা থাকবে। আমরা যখন একসঙ্গে থাকব, তখন আমাদের চোখে সবই ভালো লাগবে। কিন্তু যখন সম্পর্ক থাকবে না, তখন আবার দুজন দুজনার শত্রু হবো। এই ধরনের মানুষ আমি আর রাকিব না। রাকিব আমার জীবন থেকে অতীত হয়ে গেছে। আমি তার জীবন থেকে অতীত হয়ে গেছি।’

বিজ্ঞাপন

মাহি দীর্ঘদিন কুফুরি দ্বারা আক্রান্ত, রাকিবের স্ট্যাটাস

রাকিবের সঙ্গে বিচ্ছেদের পর বর্তমানে আবারও কাজে ফিরেছেন মাহি। নিজেকে নতুনভাবে পর্দায় হাজির করার প্রস্তুতি নিচ্ছেন। নিয়মিত জিমে যাচ্ছেন, বিভিন্ন অনুষ্ঠান-আয়োজনে অংশ নিচ্ছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি একটি ফটোশুটে অংশ নিয়ে মাত্র এক মিনিটের নাচের ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন। যে ভিডিওতে রীতিমতো ঝড় তুলেছেন অভিনেত্রী। 

প্রসঙ্গত, প্রথম সংসারে ভাঙনের পর ভালোবেসে ২০২০ সালে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তাদের সংসারে রয়েছে একটি পুত্রসন্তান। যার নাম ফারিশ সরকার।

এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে এক ভিডিওবার্তায় নিজের সংসার ভাঙার খবর জানান মাহি। সেসময় বিচ্ছেদের কারণ স্পষ্ট না করলেও অভিনেত্রী জানান, বর্তমানে স্বামী রাকিব সরকারের সঙ্গে এক ছাদের নিচে থাকছেন না তিনি। খুব শিগগিরই হাঁটবেন আনুষ্ঠানিক বিচ্ছেদে। 

এনএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মাহিয়া মাহিসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

৬৬ বছর বয়সে মা হচ্ছেন নীনা গুপ্তা? জবাব দিলেন অভিনেত্রী

৬৬ বছর বয়সে মা হচ্ছেন নীনা গুপ্তা? জবাব দিলেন অভিনেত্রী

প্রেমিকাকে ঘরে আটকে নির্যাতন করা সেই ইউটিউবারের জামিন

প্রেমিকাকে ঘরে আটকে নির্যাতন করা সেই ইউটিউবারের জামিন

গায়ক তানজীব সারোয়ারের আত্মহত্যা চেষ্টার গুঞ্জন, যা বললেন স্ত্রী

গায়ক তানজীব সারোয়ারের আত্মহত্যা চেষ্টার গুঞ্জন, যা বললেন স্ত্রী