• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই হাসপাতালে ভর্তি অর্জুন কাপুর!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৬ জুন ২০২৪, ২২:২৩
অ+
অ-
বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই হাসপাতালে ভর্তি অর্জুন কাপুর!

অর্জুন-মালাইকা তারকা জুটির সম্পর্ক প্রায় ৬ বছরের। এবার বলিউড পাড়া থেকে শুরু করে ভক্তদের মাঝে তাদের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

বিজ্ঞাপন

এদিকে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই অর্জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরাগীদের মাঝে কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যায় সাদাকালো ছবিতে মেডিক্যাল সেন্টারের বিছানায় শুয়ে রয়েছেন তিনি।

অর্জুনের পোস্টে অনেকের জানতে চেয়েছেন, ‘সব ঠিক আছে? আপনি কেমন আছেন তো?’ অনেকে আবার অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন। 

আরও পড়ুন

মালাইকা আমাকে আনন্দে রাখে : অর্জুন কাপুর
মালাইকার ইঙ্গিতপূর্ণ পোস্ট ও অর্জুনের কমেন্টে দ্বিধায় ভক্তরা
অর্জুন-মালাইকার ঘনিষ্ঠ ছবি তুলেছেন কারিনা!

বিজ্ঞাপন

জানা যায়, অস্ট্রিয়ার এক মেডিক্যাল হেলথ সেন্টারে রয়েছেন এ অভিনেতা। তবে চিন্তার কোনও কারণ নেই। আই-ভি চ্যানেলের মাধ্যমে ভিটামিন থেরাপি নিচ্ছিলেন তিনি। ব্লাডস্ট্রিমে সরাসরি ভিটামিন ও মিনারেলস-এর বৃদ্ধির জন্য এই ধরনের থেরাপির সাহায্য নেওয়া হয়।

সম্প্রতি রোহিত শেট্টির সিংহম এগেন-এর শুটিং শেষ করেছেন অর্জুন। এখন মুম্বাইতে রয়েছেন। কিছুদিন আগে মুম্বাইয়ের এক ক্লিনিকের বাইরেও ফ্রেমবন্দি হন এ অভিনেতা। তবে এই পোস্টে মে মাসে অস্ট্রিয়ার মেডিক্যাল সেন্টারে তুলেছিলেন।

উল্লেখ্য, ২০১৬ সালে আরবাজ-মালাইকার আলাদা থাকার কথা জানা যায়। ২০১৭ সালে আইনিভাবে তাদের বিচ্ছেদ হয়। এর কিছুদিন পর থেকেই অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। একটা সময়ের পর নিজেদের সম্পর্ক নিয়ে খোলাসা করেছিলেন অর্জুন-মালাইকা। মালাইকার থেকে প্রায় ১০ বছরের ছোট অর্জুন।

বিজ্ঞাপন

গত বছরের মাঝামাঝি সময়ে অর্জুন-মালাইকার বিচ্ছেদের গুঞ্জন ছড়ায়। এ সময় অর্জুনের পরিবারের একাধিক সদস্যকে সামাজিক মাধ্যমে ‘আনফলো’ করে দেন মালাইকা। তাতেই শুরু হয় নানা জল্পনা-কল্পনা। বয়সে অসম, ডিভোর্সি, এক সন্তানের মা মালাইকাকে নিজের পুত্রবধূ করতে মোটেই রাজি নন বনি কাপুর। বিচ্ছেদের কারণ হিসেবে এমনটিই ধারণা করছেন অনেকে।

এমআইকে/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মালাইকা আরোরাচলচ্চিত্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

‘ধুরন্ধর টু’ মুক্তির আগে যে বার্তা দিলেন পরিচালক

‘ধুরন্ধর টু’ মুক্তির আগে যে বার্তা দিলেন পরিচালক