• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

সিনেমা মুক্তির মাসখানেক পর প্রকাশ পেল ‘রাজকুমার’-এর ট্রেলার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৭ জুন ২০২৪, ০৮:২১
অ+
অ-
সিনেমা মুক্তির মাসখানেক পর প্রকাশ পেল ‘রাজকুমার’-এর ট্রেলার

চলতি বছরের ১১ এপ্রিল ‘রাজকুমার’- সিনেমাটি ট্রেলার ছাড়াই হলে মুক্তি পেয়েছিল। যা নিয়ে ভক্তদের মাঝে আলোচনা-সমালোচনা হয়েছে। এবার ১৩ জুন ওটিটিতে মুক্তি পেতে চলেছে ‘রাজকুমার’। 

বিজ্ঞাপন

এদিকে ওটিটি প্লাটফর্ম বঙ্গসহ ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল ‘রাজকুমার’-এর ট্রেলার। যেখানে ২ মিনিট ২২ সেকেন্ডের ভিডিও দেখা গেছে। প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকা যাত্রার গল্প নিয়ে আবর্তিত হয়েছে ছবিটি।

আরও পড়ুন

প্রকাশ্যে এলো শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমার প্রথম পোস্টার
রাজকুমার সিনেমায় মাহির মেকআপেই সময় লাগত ৫ ঘণ্টা
একইদিনে শাকিব খান ও মাহির ছেলের জন্মদিন, তারকাদের শুভেচ্ছা

ট্রেলারের শুরুতে সাদামাটা পোশাকে শাকিব খানতে বলতে শোনা যায়, ‘১৭ বার ভিসার ইন্টারভিউ দিয়েছি আমেরিকান অ্যাম্বাসিতে ভিসা তো দেয় নায় উলটো লাস্ট টাইম কয়েছে আমি যদি আবার ভিসা লিতে যায় আমাকে নাকি পুলিশ দিয়ে ধরায় দিবে। ভিসা না দিলে আমি কি ডাকাতি করে ভিসা নিবো।’

বিজ্ঞাপন

ছবিটির ট্রেলার দেখে সাধারণ দর্শক থেকে সমালোচক অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন। কাওসার নামে একজন লিখেছেন, ‘মুভিটা অনেক ভালো প্রিয়তমা থেকে,সিনেপ্লেক্সে গিয়ে দেখেছি,আবার বঙ্গতে দেখবো।’

রিপন নামে আরেকজন মন্তব্য করেন, ‘কি ভালো হয়েছে ট্রেলারটা, এত সুন্দর ভালো একটা ট্রেলার মুভি রিলিজ এর আগে যদি এই ট্রেলার টা রিলিজ দিত তাহলে মুভি আরো অনেক ভালো ব্যবসা করতো।’ 

হিমেল আশরাফের পরিচালিত এই থ্রিলার ও ড্রামাধর্মী ছবিতে শাকিব খান ছাড়াও রয়েছেন কোর্টনি কফি,মাহিয়া মাহি, তারিক আনাম খান, আরশ খান, খাদিজা বেগম, দিলারা জামান, এজাজুল ইসলাম।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বিগ বাজেটের এই সিনেমা নির্মাণ করছেন ‘প্রিয়তমা’ খ্যাত পরিচালক হিমেল আশরাফ। প্রযোজনায় রয়েছেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। গেল বছরের শেষে ঢাকায় শুরু হয় বিগ বাজেটের এই সিনেমার শুটিং। এরপর পাবনা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সাজেক ও আমেরিকার নিউইয়র্কে হয়েছে সিনেমাটির বিভিন্ন অংশের দৃশ্যধারণ। 

এমআইকে/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শাকিব খানঢাকাই ছবিচলচ্চিত্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক

শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

‘প্রিন্স’ -এর টিজারে শাকিবশত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল

‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল