• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

দেড় লাখ টাকা বেতনেও আমার চাকরির অফার আছে : শিরিন শিলা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৯ জুন ২০২৪, ১৬:০২
অ+
অ-
দেড় লাখ টাকা বেতনেও আমার চাকরির অফার আছে : শিরিন শিলা

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের চিত্রনায়িকা শিরিন শিলা। সিনেমার বাইরে ব্যক্তিজীবনের নানা কর্মকাণ্ড নিয়েই বেশি আলোচনায় থাকেন তিনি। 

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছেন, অভিনয়ের বাইরেও যেকোনো কোম্পানি থেকে দেড় লাখ টাকা বেতনের চাকরির অফার রয়েছে তার কাছে। 

শিরিন শিলা বলেন, ‘আমি একজন শিক্ষিত অভিনেত্রী। আমার অনার্স-মাস্টার্সে ফার্স্ট ক্লাস রেজাল্ট। অভিনয়ের পরেও আমি চাইলে চাকরি করতে পারি। যেকোনো কোম্পানি থেকে আমার দেড় লাখ টাকা স্যালারিতেও চাকরির অফার রয়েছে।’ 

আরও পড়ুন

দ্বিতীয় পরীমণি চিত্রনায়িকা শিরিন শিলা!
রাহা তানহা বউ সাজতে চান কার কাছে?
বরিশালের ছেলে বিয়ে করব না : শিরিন শিলা

বিজ্ঞাপন

তবে অভিনয় ছেড়ে এখনই চাকরি করবেন কি না সে বিষয়ে সন্দিহান শিলা। অভিনেত্রীর কথায়, ‘যেহেতু আমার গ্রাজুয়েশন কমপ্লিট, চাইলে এখনও চাকরি করতে পারব বা ভবিষ্যতে বয়স বেড়ে গেলে তখনও করতে পারব। আমি মনে করি, পড়াশোনা আমার আজীবনের ফসল। যেটা মৃত্যুর আগপর্যন্ত বহন করতে পারব।’

শিরিন শিলা বলেন, ‘ইদানিং একটা ট্রেন্ড চলছে কে কত বেশি দামি জামা পরতে পারে। কে বেশি দামের ঘড়ি পড়বে। আমি অনেক নায়িকাকে দেখেছি, তারা বলছে- আমার ঘড়ির এতো টাকা দাম, পোশাকের এতো টাকা দাম- তবে আমি মনে করি এসব বলা ঠিক নয়।’

সম্প্রতি মুক্তি পেয়েছে শিরিন শিলা অভিনীত ‘ঘর ভাঙা সংসার’ সিনেমাটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আঁচল আঁখি, বড়দা মিঠু, মধুয়া মধু, কিশোর, মিশা সওদাগরসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, শিরিন শিলা গত বছর আলোচনায় আসেন এক প্রতিবন্ধী ছেলে তাকে জড়িয়ে চুমু দিতে চাওয়ার ভিডিও ভাইরাল করে। এরপর জানা যায়, সেই ছেলে ইচ্ছেকৃত এমন কাণ্ড ঘটিয়েছেন। 

এনএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকাই ছবিসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের