• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

শাবনূরকে নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ পরিচালকের

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৫ জুন ২০২৪, ১৫:৩০
অ+
অ-
শাবনূরকে নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ পরিচালকের

‘রঙ্গনা’ দিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফেরার ঘোষণা দিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। তবে সম্প্রতি এই নায়িকাকে নিয়ে কিছু গুঞ্জনের সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

বিজ্ঞাপন

যেখানে দাবি করা হয়, সম্মানীর কারণে শাবনূর ‘রঙ্গনা’ সিনেমায় নতুন করে শিডিউল দিচ্ছেন না। ফলে এই সিনেমা সহসাই আলোর মুখ দেখছে না। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সিনেমার পরিচালক আরাফাত হোসাইন।

দেশের এক গণমাধ্যমকে তিনি বলেন, ‘এটা পুরোপুরি অবান্তর কথা। আমরা শুটিংয়ের পরিকল্পনা যেভাবে করেছি, সেভাবেই হবে। সামনে শাবনূর আপা দেশে আসবেন, তারপর আমরা শুটিং শুরু করব।’

আরও পড়ুন

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে ডাক শাকিব-শাবনূরের
শিল্পীদের মরণ নেই : শাবনূর
পরীমণির এক শৈশবের মুগ্ধতা শাবনূর

বিজ্ঞাপন

পুরো বিষয়টি পরিষ্কার করতে ভক্তদের উদ্দেশে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে এই পরিচালক লিখেছেন, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। বিশেষ কিছু কারণে ‘রঙ্গনা’ ঈদে রিলিজ দিতে পারছি না। সুপারস্টার শাবনূরকে যেহেতু ১০ বছর পর সিনেমাপাড়ায় আবার এনেছি, বুঝতেই পারছেন দায়িত্বটা অনেক বড়! আমরা চাই সুন্দর একটা সিনেমা বানাতে, আমরা চাই আপনাদের মন জয় করতে। আমার প্রযোজনা প্রতিষ্ঠান ‘এম এস মুভিজ’-এর একটাই কথা, ‘রঙ্গনা’-তে যেন কোনো অপূর্ণতা না থাকে। আমি যেটা মনে করি, তাড়াহুড়া করে ঈদে রিলিজ করাটাই সার্থকতা নয়। বরং গুছিয়ে সুন্দর একটা সিনেমা উপস্থাপন করাই সার্থকতা।

সাংবাদিকদের উদ্দেশে এই পরিচালক বলেন, প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের সহযোগিতা ও ভালোবাসার কথা না বললেই নয়। সব সময় এভাবেই ‘রঙ্গনা’ টিম তথা চলচ্চিত্রের পাশে চাই আপনাদের। যে কথাটা বলতে ভুলেই গিয়েছিলাম, আমিও কিন্তু একজন শাবনূর ভক্ত। সুতরাং শাবনূর ভক্তদের কথা চিন্তা করেই কিন্তু ‘রঙ্গনা’ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলাম। হতাশ হওয়ার কিছুই নেই, ‘রঙ্গনা’ আপনাদের কখনোই হতাশ করবে না। বরাবরের মতোই বিপক্ষ দল থেমে নেই। ‘রঙ্গনা’নিয়ে আজেবাজে মন্তব্য ছড়িয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সবার কাছে একটাই অনুরোধ, গুজবে কান দেবেন না।

প্রসঙ্গত, দীর্ঘ বিরতির পর ‘রঙ্গনা’ সিনেমা দিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন শাবনূর। এর মধ্যে তিন দফায় সিনেমাটির শুটিং করেছেন তিনি। সর্বশেষ গত মাসেও শুটিং করে সিডনিতে ফিরে গেছেন চিত্রনায়িকা। সবমিলিয়ে সিনেমার কাজ শেষ হয়েছে অর্ধেকেরও বেশি। বাকিটা শেষ হবে চিত্রনায়িকা দেশে ফিরলেই।

বিজ্ঞাপন

এনএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শাবনূরঢাকাই ছবি

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

‘প্রিন্স’ -এর টিজারে শাকিবশত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

ঈদে তারকাবহুল ধামাকা, প্রকাশ্যে বনলতা এক্সপ্রেসের অফিসিয়াল পোস্টার

ঈদে তারকাবহুল ধামাকা, প্রকাশ্যে বনলতা এক্সপ্রেসের অফিসিয়াল পোস্টার

Google News
সিনেমার গানে ওয়ারফেজের বাবনা

সিনেমার গানে ওয়ারফেজের বাবনা

‘সাহস নিয়েই ভিন্ন ঘরানার সিনেমা করছি’

‘সাহস নিয়েই ভিন্ন ঘরানার সিনেমা করছি’