• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

বাবার জীবনের যুদ্ধের গল্প বললেন সুনীল শেঠি

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১৯ জুন ২০২৪, ০৭:৩৭
অ+
অ-
বাবার জীবনের যুদ্ধের গল্প বললেন সুনীল শেঠি

বলিউডের পরিচিত অভিনেতা সুনীল শেঠি। অভিনয়জগতে তিন দশক কাটিয়ে ফেলেছেন তিনি। তবে এই সাফল্যের পেছনে রয়েছে তার বাবার বিশেষ ভূমিকা। একটি রিয়্যালিটি শোয়ের মঞ্চে নিজের বাবা বীরপ্পা শেট্টির লড়াইয়ের কথা বললেন সুনীল।

বিজ্ঞাপন

মাত্র নয় বছর বয়সে ম্যাঙ্গালোরের বাড়ি থেকে পালিয়ে যান সুনীলের বাবা। মুম্বাইয়ে গিয়ে শুরু হয় জীবনের লড়াই। মায়ানগরীতে দক্ষিণ ভারতীয় খাবারের একটি রেস্তোরাঁয় কাজ জোগাড় করেন বীরপ্পা। সুনীল বললেন, বাবার কাজ ছিল টেবিল পরিষ্কার করা। তখন বাবা খুবই ছোট। দিনে চার বার করে রেস্তোরাঁর সব টেবিল পরিষ্কার করতে হত।

কিন্তু এই লড়াই থেকেই এক দিন ঘুরে দাঁড়ান সুনীলের বাবা। কিনে নেন তিনটি বাড়ি। এর পেছনেও রয়েছে বড় ঘটনা। সুনীল বলেন, বাবা যেখানে কাজ করতেন সেই সংস্থার মালিক তিনটি বাড়ি কিনেছিলেন। সেই তিনটি বাড়ির দেখাশোনার ভার আসে বাবার কাছে। সেই মালিক কাজ থেকে অবসর নেওয়ার পরে, বাবা ওই তিনটি বাড়ি কিনে নেন।

সেই তিনটি বাড়ি এখনও আছে বলে জানান সুনীল। বিনয়ী মানুষ হিসেবে পরিচিত ছিলেন সুনীলের বাবা। কিন্তু পরিবারের বিরুদ্ধে কেউ কিছু বললেই তার অন্য রূপ! সুনীলের কথায়, বাবা খুব বিনয়ী ছিলেন। কিন্তু পরিবারের কেউ ক্ষতি করতে চাইলে বীরপ্পা সিংহে পরিণত হতেন।

বিজ্ঞাপন

সুনীলের বাবা নাকি বলতেন, সব বিক্রি করে দেব, গ্রামে চলে যাব। কিন্তু অবিচার সহ্য করব না।

২০১৭ সালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান বীরপ্পা শেঠি।

সূত্র : আনন্দবাজার

বিজ্ঞাপন

জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সাদিয়ার লাভ সিটার-এও রয়েছে বিড়াল!

সাদিয়ার লাভ সিটার-এও রয়েছে বিড়াল!

আসছে রোশান-চমক জুটির ‘প্রেমের গল্প’

আসছে রোশান-চমক জুটির ‘প্রেমের গল্প’

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর

ঠাকুমার ঝুলির ট্রেলারে এমন কিছু দেখা যাবে, ভাবেনি দর্শক

ঠাকুমার ঝুলির ট্রেলারে এমন কিছু দেখা যাবে, ভাবেনি দর্শক