• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

শাকিব কাজ করলে টালিউড বেশি লাভবান হবে : পায়েল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৯ জুন ২০২৪, ১৩:৫১
অ+
অ-
শাকিব কাজ করলে টালিউড বেশি লাভবান হবে : পায়েল

টালিউডের সিনেমায় কাজ করে বেশ প্রশংসিত ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। ওপার বাংলার বেশ কিছু নায়িকার সঙ্গে ছবি রয়েছে তার।

বিজ্ঞাপন

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী, ইধিকা পাল এমনকি শ্রাবন্তী সরকারের বিপরীতেও অভিনয় করেছেন শাকিব খান। মুক্তির অপেক্ষায় অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমায় শাকিবের সঙ্গে আছেন টালি নায়িকা পায়েল সরকার। 

যদিও সকল অভিনেত্রীদের কাছ থেকে শোনা যায় শাকিবের প্রশংসা। অভিনেত্রী পায়েল সরকার মনে করেন, টালিউডকে লাভবান করতে কলকাতার নায়িকাদের সঙ্গেই শাকিবের বেশি কাজ করা উচিত।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মেগাস্টার শাকিব খানকে নিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন পায়েল সরকার।

বিজ্ঞাপন

অভিনেত্রীর কথায়, ‘শাকিবের মধ্যে নায়কের সমস্ত গুণ রয়েছে। দুই বাংলা মিলিয়ে এখন প্রচুর কাজও হচ্ছে। সে ক্ষেত্রে শাকিব এপার বাংলায় বেশি কাজ করলে আখেরে লাভ টলিউডের।’

আরও পড়ুন

৪২ বছরেও কেন অবিবাহিত, খোলামেলা কথা বললেন পায়েল
‘দরদ’ সিনেমার পোস্টার প্রকাশ্যে, ঝড় তুললেন শাকিব
আমিও হয়ত কিছু ভুল করেছি: পায়েল সরকার

নায়কের সঙ্গে পায়েলকে বেশি সময় দেখা যাবে কী না- এমন প্রশ্নে নায়িকার জবাব, ‘আমরা প্রত্যেকটা শট আলোচনা করে নিয়ে করতাম। এছাড়া পরিচালক মামুনও আমাদের কিছু ক্ষেত্রে পরামর্শ দিয়েছেন। তবে শাকিবের বড় গুণ, খুব প্রয়োজন পড়লে তবেই বলেন। নইলে অভিনেতাদের উপরে পুরো বিষয়টি ছেড়ে দেন। তাই মজা করতে করতেই কাজ করেছি।’

বিজ্ঞাপন

তবে নায়ক শাকিব খান কতটা বদলেছেন, সে বিষয়েও সাক্ষাৎকারে বলেন পায়েল। অভিনেত্রীর কথায়, ‘আগের থেকে আরও রোগা হয়ে গিয়েছে! তাতে আরও ঝকঝকে দেখতে লাগছে।’

প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরেই টালিউডে একের পর এক ছবিতে শাকিব খান। ২০১৮ তে শ্রাবন্তী চট্টোপাধ্যায় আর শাকিব মিলে ‘ভাইজান এলো রে’ ছবিতেও অভিনয় করেছিলেন পায়েল সরকার। দুই বাংলা প্রযোজিত ‘প্রিয়তমা’ ছবিতে শাকিবের নায়িকা ছিলেন ইধিকা পাল। সম্প্রতি মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘তুফান’ এ মিমি চক্রবর্তীর সঙ্গে ও অভিনয় করে আলোচনায় শাকিব।

শাকিব-পায়েল অভিনীত ‘দরদ’ সিনেমার ট্রেইলার ইতোমধ্যে মুক্তি পেয়েছে। সেখানে দেখা যায়, নায়ক শাকিব মানসিক বিকারগ্রস্ত খুনি, পায়েল উচ্চপদস্থ প্রশাসনিক।

ডিএ/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শাকিব খানপায়েল সরকারটালিগঞ্জ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক

শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

‘প্রিন্স’ -এর টিজারে শাকিবশত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল

‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল

হঠাৎ ‘সাইলেন্স’ জেসচারের ট্রেন্ডে ঢালিউড

হঠাৎ ‘সাইলেন্স’ জেসচারের ট্রেন্ডে ঢালিউড