• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

শিল্পীদের ১০ লাখ টাকা ঈদ উপহার দিলেন ডিপজল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২০ জুন ২০২৪, ১৬:৫১
অ+
অ-
শিল্পীদের ১০ লাখ টাকা ঈদ উপহার দিলেন ডিপজল

যেকোনো বিপদে বরাবরই শিল্পীদের পাশে দাঁড়াতে দেখা যায় ‘দানবীর’ খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে শিল্পী ও কলাকুশলীদের জন্য এবারের ঈদুল আজহায় তিনটি গরু কোরবানি দেয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। 

বিজ্ঞাপন

তবে শেষ মুহূর্তে তা আর সম্ভব হয়নি৷ কারণ, কোরবানির দুই দিন আগে ডিপজলের বড় ভাই চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক সভাপতি হাজি মো. শাহাদাৎ হোসেন ওরফে বাদশা না ফেরার দেশে চলে যান। ভাইয়ের মৃত্যুতে ভেঙে পড়েন এই অভিনেতা। সবকিছু এলেমেলো হয়ে যায়।

কোরবানি চলে গেছে ঠিকই কিন্তু শিল্পীদের নিরাশ করেনি শিল্পীদের নেতা মনোয়ার হোসেন ডিপজল। সহকর্মীদের নগদ ১০ লাখ টাকা ঈদ উপহার দিয়েছেন তিনি। বুধবার (১৯ জুন) ডিপজলের বড় ভাই বাদশার মিলাদ অনুষ্ঠিত হয় এফডিসির মসজিদে। এদিন উপস্থিত শিল্পীদের নিজ হাতে ঈদ উপহার তুলে দেন চলচ্চিত্রের দানবীর’খ্যাত এই অভিনেতা।

আরও পড়ুন

বড় ভাই হারালেন ডিপজল
আমরা পরীমণির পাশে আছি : ডিপজল
নিপুণকে ডিপজলের জন্মদিনের গিফট!

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে ডিপজল বলেন, ‘সবাই জানেন আমার বড় ভাই মারা গেছেন। যার জন্য গরু কিনতে পারিনি। গরু কেনার ১০ লাখ টাকা শিল্পী সমিতির ফান্ডে দিয়েছি। কার্যনির্বাহী কমিটি এই টাকা সবার মধ্যে বিলিয়ে দিবে। উপস্থিত যারা ছিলেন আমি নিজ হাতে তাদের এ উপহার দিয়েছি। উপহার পেয়ে তারা খুশি।’

এই অভিনেতা আরও বলেন, ‘আমি আগেও বলেছি এখনো বলছি- আমি শিল্পী সমিতিতে নিতে আসিনি দিতে এসেছি। চলচ্চিত্রের কিভাবে ভালো হয় তা নিয়েই কাজ করব৷ আমি চলচ্চিত্র ও শিল্পীদের মঙ্গল চাই। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন।’

জানা গেছে, উপস্থিত ৩৫০ জন শিল্পীকে বুধবার এ উপহার তুলে দেওয়া হয়েছে৷ এর মধ্যে শিল্পী সমিতির সদস্য, এফডিসির নিরাপত্তা কর্মী এবং এফডিসির কর্মচারীদের মধ্যে আজই সাড়ে ৬ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। যারা ঈদ করতে গ্রামে গিয়েছেন তাদের বিকাশের মাধ্যমে এ উপহার পাঠানো হবে।

বিজ্ঞাপন

এসময় শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। ডিপজলের উপহার পেয়ে খুশি হয়েছেন এফডিসির শিল্পীরা। 

এনএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডিপজলসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

৬৬ বছর বয়সে মা হচ্ছেন নীনা গুপ্তা? জবাব দিলেন অভিনেত্রী

৬৬ বছর বয়সে মা হচ্ছেন নীনা গুপ্তা? জবাব দিলেন অভিনেত্রী