• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

ভারতীয় ওয়েব সিরিজে আরিফিন শুভ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৯ জুন ২০২৪, ২০:০৮
অ+
অ-
ভারতীয় ওয়েব সিরিজে আরিফিন শুভ

মহান মুক্তিযুদ্ধ নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন ভারতীয় চিত্রনাট্যকার ও নির্মাতা সৌমিক সেন। যেখানে অভিনয় করতে যাচ্ছেন ঢালিউডের চিত্রনায়ক আরিফিন শুভ। তার বিপরীতে থাকতে পারেন অভিনেত্রী সৌরসেনী মৈত্র। 

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ইতোমধ্যেই দুই অভিনয়শিল্পীর সঙ্গে প্রাথমিক কথাবার্তা শেষ করেছেন নির্মাতা। এটি নির্মিত হবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের গল্পে। তবে সিরিজটির নাম এখনো জানা যায়নি।

আনুষ্ঠানিক ঘোষণার আগে এখনই সিরিজটি নিয়ে বিস্তারিত কথা বলতে রাজি নন নির্মাতা সৌমিক। আরিফিন শুভও মন্তব্য করতে চাননি। 

তবে এতে অভিনয়ের খবরটি অস্বীকার করেননি শুভ। জানালেন, সময় হলে সব জানাবেন। সিরিজটির প্রযোজনার দায়িত্বে থাকছেন অর্পিতা চট্টোপাধ্যায়। শোনা যাচ্ছে, শিগগিরই শুরু হবে শুটিং।

বিজ্ঞাপন

এই ওয়েব সিরিজ প্রসঙ্গে সৌমিকের বক্তব্য এমন,—‘বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে পারছি না।’ প্রায় একই সুর সৌরসেনীর কথাতেও। তিনি প্রায়ই মুম্বাই যাচ্ছেন। এই বিষয়ে কথা বলার জন্যই কি? 

আরও পড়ুন

শুভর প্রশংসা করে ঢাকাই সিনেমায় অভিনয় করতে চাইলেন নাসিরুদ্দিন শাহ
মারা গেলেন আরিফিন শুভর মা
আরিফিন শুভ ১০ কাঠার প্লট পাওয়ায় এত ক্ষোভ কেন?

প্রশ্ন শুনে অভিনেত্রীর বক্তব্য, ‘শুধু এই একটি কারণে বলিউড যাচ্ছি, কে বলল? মণীশ মালহোত্রর আগামী ছবিতে কাজ করেছি। তার শুটিং, ডাবিং, প্যাচ ওয়ার্কের জন্যও যেতে হয়েছে।’

বিজ্ঞাপন

এর আগে ভারতের দুটি ওয়েব কনটেন্টের কাজ শেষ করেছেন আরিফিন শুভ। অরিন্দম শীলের ওয়েব সিনেমা ‘১৯ এপ্রিল’ ও রাহুল মুখার্জির সিরিজ ‘লহু’তে দেখা যাবে তাকে। ১৯ এপ্রিলের কাহিনি সত্তর দশকের একটি সত্য ঘটনা অবলম্বনে। 

গল্পে দেখা যাবে, শহরের এক অভিজাত পরিবার। যারা শিক্ষাব্যবস্থার সঙ্গে জড়িত। সেই পরিবারের গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়। শুভ ছাড়াও এতে অভিনয় করেছেন অঙ্কিতা চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, ইন্দ্রাশিস রায় প্রমুখ।

অন্যদিকে পাহাড়ি অঞ্চলের গল্পে নির্মিত হয়েছে লহু। শুভর বিপরীতে আছেন সোহিনী সরকার। আরও আছেন রাজনন্দিনী পাল, সৌম্য মুখোপাধ্যায়, শ্যামল চক্রবর্তী, অনুজয় চট্টোপাধ্যায় প্রমুখ। এ ছাড়া দেশে মুক্তির অপেক্ষায় শুভ অভিনীত দুটি সিনেমা—মিঠু খানের ‘নীলচক্র’ ও রায়হান রাফীর ‘নূর’।

এনএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আরিফিন শুভওয়েব সিরিজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শয়তান খোঁজে সুখী সংসার : বাঁধন

শয়তান খোঁজে সুখী সংসার : বাঁধন

গায়ের চামড়া মোটা হয়ে গেছে : সৌরভ

গায়ের চামড়া মোটা হয়ে গেছে : সৌরভ

নজরকাড়া লুকে আরিফিন শুভ, আসছে ‘জাজ সিটি’

নজরকাড়া লুকে আরিফিন শুভ, আসছে ‘জাজ সিটি’

ক্যানসারে আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী রাজশ্রী

ক্যানসারে আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী রাজশ্রী