• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

প্রিয় ক্যাম্পাসে গেলেন বুবলী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৩০ জুন ২০২৪, ২০:০৫
অ+
অ-
প্রিয় ক্যাম্পাসে গেলেন বুবলী

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের প্রথম সারির নায়িকা শবনম বুবলী। অর্থনীতিতে স্নাতক সম্পন্নের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ করেছেন তিনি। 

বিজ্ঞাপন

এরপর ২০১৩ সালে দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সংবাদ পাঠক হিসেবে ক্যারিয়ার শুরু করেন বুবলী। বছরখানেক ব্যবধানেই সিনেমায় অভিষেক ঘটে এই তারকার। 

২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনি বুবলীকে সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন। নায়িকাও সেই প্রস্তাবে রাজি হন। 

এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে গেছেন তিনি। কাজ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে একাধিক ছবিতে। 

বিজ্ঞাপন

২০১৮ সালের শেষের দিকে শাকিবকে বিয়ে করেন বুবলী। দুই বছর পরই তাদের সংসার আলো করে আসে একটি পুত্র সন্তান। তবে বর্তমানে স্বামীর সঙ্গে এক ছাদের নিচে থাকছেন না এই অভিনেত্রী। 

আরও পড়ুন

বুবলীকে হুমকি দিলেন ইকবাল
শাকিবকে স্বামী দাবি করলেন বুবলী, হাসি থামছে না অপুর
স্বামীর কারণেই ইকবালকে এড়িয়ে চলেন বুবলী
ঈদে শাকিব খানের কাছ থেকে কী উপহার পেয়েছেন বুবলী-বীর

ব্যক্তিজীবন, সংসার, বিচ্ছেদ নিয়ে প্রতিনিয়তই সংবাদের শিরোনাম হন তিনি। এসবের মাঝেই সম্প্রতি নিজের বিশ্ববিদ্যালয়ের স্মৃতিতে ফিরে গেছেন বুবলী। সম্প্রতি নিজ বিশ্ববিদ্যালয়ের প্রিয় ক্যাম্পাসে হাজির হয়েছিলেন তিনি। 

বিজ্ঞাপন

রোববার (৩০ জুন) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখা গেছে বুবলীকে। 

ছবিগুলো প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ভীষণ প্রিয় জায়গা, প্রিয় ক্যাম্পাস, ঢাকা ইউনিভার্সিটি। 

বুবলীর সেই ছবিতে ভক্তরাও বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘অলরাউন্ডার বুবলী আপু। যেমন শিক্ষিত তেমন ভদ্র। তোমার অভিনয়েও সবাই মুগ্ধ।’ কারো মন্তব্য, ‘এটা আমাদেরও প্রিয় ক্যাম্পাস। আপনাকে এখানে দেখে ভালো লাগছে।’

বুবলীকে সবশেষ দেখা গেছে মোহাম্মদ ইকবালের রিভেঞ্জ সিনেমায়। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক রোশান। 

এনএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বুবলীসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের