• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

জাস্টিন বিবারকে জড়িয়ে ধরে কাঁদলেন তরুণী

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
৭ জুলাই ২০২৪, ০৭:৩১
অ+
অ-
জাস্টিন বিবারকে জড়িয়ে ধরে কাঁদলেন তরুণী

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিবাহ পূর্ববর্তী ‘সংগীত’ অনুষ্ঠানে তারকা সমাবেশ। অনুষ্ঠান মঞ্চে গাইছেন জাস্টিন বিবার। মুগ্ধ হয়ে শুনছিলেন এক তরুণী। হঠাৎ তার উদ্দেশে হাত বাড়িয়ে দিলো। জাস্টিন বিবার নিজেই তরুণীকে তুলে নিলেন মঞ্চে। নিজেকেই বিশ্বাস করতে পারছিলেন না তরুণী। জড়িয়ে ধরেন পছন্দের গায়ককে। নিজের আবেগকে ধরে রাখতে পারেননি আর, কেঁদে দিলেন তরুণী।

বিজ্ঞাপন

এই তরুণী বলিউডের ‘তারকা সন্তান’ আলাভিয়া জাফরি। অভিনেতা জাভেদ জাফরির মেয়ে। শুক্রবার রাতে পরিবরের অন্যদের সঙ্গে তিনিও পৌঁছে গিয়েছিলেন অনন্ত-রাধিকার বিবাহ পূর্ববর্তী ‘সংগীত’ অনুষ্ঠানে। তবে ওই অনুষ্ঠানে তিনি দাঁড়িয়ে ছিলেন নিতান্তই ভক্ত হিসেবে, জাস্টিন বিবারের ভক্ত। আর ঘটনাচক্রে তার কাছেই এগিয়ে এলো প্রিয় গায়কের হাত।

ঘটনার ভিডিও আলাভিয়া শেয়ার করেছেন তার ইনস্টাগ্রামে। তিনি লিখেছেন, ‌‘ভেতরের ১৩ বছরের কিশোরীটি চিৎকার করে উঠছে।’ 

সামাজিক মাধ্যমে যথেষ্ট সক্রিয় জাভেদ-কন্যা। তার নানা মুহূর্ত ধরা পড়ে ইনস্টাগ্রামে। সেখানে প্রায় ২ লাখ ৮৩ হাজার অনুরাগী রয়েছে তার।

বিজ্ঞাপন

 
 
 
 
 

এ দিন সংগীতের অনুষ্ঠানে নিজের পরিবারের সঙ্গেই গিয়েছিলেন আলাভিয়া। তার ভাই মিজান জাফরিকেও দেখা যায় মঞ্চে নাচতে। সালমান খান এবং স্বয়ং পাত্র অনন্তর সঙ্গে ‘অ্যায়সা পাহলি বার হুয়া হ্যায়’ গানে নাচেন তিনি। সঙ্গে ছিলেন, বীর এবং শিখর পাহাড়িয়া।

এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চলচ্চিত্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

‘ধুরন্ধর টু’ মুক্তির আগে যে বার্তা দিলেন পরিচালক

‘ধুরন্ধর টু’ মুক্তির আগে যে বার্তা দিলেন পরিচালক