• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

বাতিল হল টেইলর সুইফটের কনসার্ট

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৮ আগস্ট ২০২৪, ১৯:০০
অ+
অ-
বাতিল হল টেইলর সুইফটের কনসার্ট

অস্ট্রিয়ায় জঙ্গি হামলার আশঙ্কায় মার্কিন পপ তারকা টেইলর সুইফটের কনসার্ট বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এই শিল্পীর তিনটি কনসার্ট হওয়ার কথা ছিল।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম বিবিসির খবর অনুযায়ী, অস্ট্রিয়ায় আর্নস্ট হ্যাপেল স্টেডিয়ামে আয়োজিত টেইলর সুইফটের কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ব্যারাকুডা মিউজিক শোগুলো বাতিল করেছে। এক বিবৃতিতে কনসার্টটি বাতিলের কারণ হিসেবে আয়োজক প্রতিষ্ঠান জঙ্গি হামলার আশঙ্কার কথা জানায়।

বিবৃতিতে সংস্থাটি উল্লেখ করে, ‘সরকারি কর্মকর্তাদের কাছ থেকে পরিকল্পিত হামলার বিষয়টি আঁচ পাওয়ার পর বাধ্য হয়ে তিনটি শো বাতিল করা হচ্ছে। সিদ্ধান্তটি সবার নিরাপত্তার কথা চিন্তা করে নেওয়া হয়েছে।’

আরও পড়ুন

গ্র্যামি অ্যাওয়ার্ডে রেকর্ড গড়লেন বিয়ন্সে ও টেইলর সুইফট
কান্নায় ভেঙে পড়লেন টেইলর সুইফট
টেইলর সুইফটের পোষা বিড়ালের মূল্য হাজার কোটি টাকার বেশি

বিজ্ঞাপন

ব্যারাকুডা মিউজিক জানিয়েছে, আগামী ১০ কর্মদিবসের মধ্যে টিকিটের মূল্য ক্রেতাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

এর আগে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছিল, আইএসের প্রতি সহানুভূতিশীল এমন একজন ১৯ বছর বয়সী অস্ট্রিয়ার নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলের তেরনিৎজ থেকে তাকে আটক করা হয়। তার বাড়িতে বিস্ফোরক ও রাসায়নিক উপকরণ পাওয়া গেছে। অপর ব্যক্তিকে ভিয়েনায় গ্রেপ্তার করা হয়।

গত বছরের ১৮ মার্চ থেকে টেইলর সুইফট 'এরাস' ট্যুরে অংশ নিচ্ছেন। তিনি যুক্তরাষ্ট্র, দক্ষিণ আমেরিকা, এশিয়া ও অস্ট্রেলিয়ায় শো করে এখন ইউরোপে আছেন।

বিজ্ঞাপন

এই 'এরাস' ট্যুরের অংশ হিসেবে অস্ট্রিয়ায় শো করার কথা ছিল টেইলর সুইফটের। সেখানে প্রায় আড়াই লক্ষ ভক্তের সমাগম হওয়ার আশা করেছিল আয়োজক সংস্থা।

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

অস্কার ২০২৬: ইতিহাস গড়ে সেরা অভিনেত্রী জেসি বাকলি

অস্কার ২০২৬: ইতিহাস গড়ে সেরা অভিনেত্রী জেসি বাকলি

ডিক্যাপ্রিওকে হারিয়ে অস্কারে বাজিমাত মাইকেল বি জর্ডানের

ডিক্যাপ্রিওকে হারিয়ে অস্কারে বাজিমাত মাইকেল বি জর্ডানের

অস্কার ২০২৬: সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

অস্কার ২০২৬: সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’