• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

প্রেম-বিয়ের গুঞ্জনে মুখ খুললেন তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৩১ আগস্ট ২০২৪, ১৪:৫৭
অ+
অ-
প্রেম-বিয়ের গুঞ্জনে মুখ খুললেন তানিয়া বৃষ্টি

এক পর্দায় বেশ কয়েকবার একসাথে দেখা গেছে অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও অভিনেতা আরশ খানকে। এতে দর্শক ও তাদের ভক্ত অনুরাগীদের মনে প্রশ্ন ওঠে তাদের রসায়ন নিয়ে। সামাজিক মাধ্যমে গুঞ্জন ওঠে আরশের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তানিয়া। শুধু তাই নয়, তারা নাকি বিয়েও বসেছেন বলে গুঞ্জন চাউর হয়। যদিও এ নিয়ে আগে কখনও মুখ খোলেননি দুজনের কেউই। তবে তানিয়ার দাবি, আরশের সঙ্গে তার ছিল শুধুই বন্ধুত্বের সম্পর্ক।

বিজ্ঞাপন

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেম-বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খোলেন তানিয়া বৃষ্টি। অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয় তার সহশিল্পী আরশ খানের সঙ্গে সম্পর্ক নিয়ে। কারণ, সামাজিক মাধ্যমে তানিয়া ও আরশকে নিয়ে বেশ আলোচনা শুরু করেছিল নেটিজেনরা। সেখানে চাউর হয় তাদের প্রেম ও বিয়ের গুঞ্জন। কিন্তু তিনি যে আরশ খানকে নিয়ে গুঞ্জনের শিকার, তা বোধহয় জানতেন না অভিনেত্রী; আরশ খানের প্রসঙ্গ ওঠায় যেন একরকম অপ্রস্তুত হয়ে পড়েন তিনি। তাই তো সাক্ষাৎকারে পালটা প্রশ্ন ছোঁড়েন তানিয়া। জিজ্ঞাসা করেন, ‘আসলে কার সঙ্গে সম্পর্ক রয়েছে, আপনি নাম বলতে পারেন?’

যখন আরশের প্রসঙ্গ তানিয়াকে স্পষ্ট করা হয়, তখন মুখ খোলেন অভিনেত্রী। তার কথা ছিল এমন, ‘আমাদের মধ্যে প্রেম বা সম্পর্ক-এমন কিছু না। আমরা যেহেতু শুরুতে একসঙ্গে অনেক নাটকে কাজ করেছি, সে থেকেই হয়ত অনেকে অনেক কিছু বলেন। একসঙ্গে অভিনয় করায় অনেক সময় ফেসবুকে পোস্ট করেছি বা লিখেছি; সম্পর্ক বা তেমন কিছু না।’

আরও পড়ুন

যে কারণে নায়িকা হওয়ার ইচ্ছা পূরণ হয়নি তানিয়া বৃষ্টির
সিনেমায় কাজের বিপরীতে কিছু চায়: তানিয়া বৃষ্টি
বন্ধুত্বের গল্পে তানিয়া বৃষ্টি

বিজ্ঞাপন

তবে নিজের কাজ বাদ দিয়ে কোনো ধরনের সম্পর্ক বা গুঞ্জনে কান দেন না এই অভিনেত্রী, তা যেন স্পষ্ট। তবে সহশিল্পী আরশকে নিয়ে আরও একটু না বলে পারলেন না তানিয়া। তার কথায়, ‘আরশের সঙ্গে অনেক নাটকের জুটি হওয়ায় সম্পর্ক অনেক ঘনিষ্ঠ ছিল। আমরা ভাই–ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম। কাছাকাছি বাসাও ছিল আমাদের, অনেক কাজও হয়েছে।’

অভিনেতা আরশ খান ও অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ছবি : ফেসবুক

তবে তানিয়া এও জানালেন, এখন আর আগের মত আরশের সঙ্গে অভিনয় করেন না তিনি। তাই তো এখন আর আগের মত সেই বন্ধুত্বও নেই আরশ-তানিয়ার মাঝে।

বিজ্ঞাপন

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরিচালকের বিরুদ্ধে সরব জেরিন

তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরিচালকের বিরুদ্ধে সরব জেরিন

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী