বিজ্ঞাপন

তানভীর তারেকের উপস্থাপনায় ‘ঈদ আড্ডা’

অ+
অ-
তানভীর তারেকের উপস্থাপনায় ‘ঈদ আড্ডা’

ঈদ উপলক্ষে বিটিভিতে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘ঈদ আড্ডা’। এটি উপস্থাপনা করবেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুরকার ও সঙ্গীতশিল্পী তানভীর তারেক। ৪ জনপ্রিয় তারকাকে সঙ্গে নিয়ে এই আয়োজনে থাকছেন ফাহমিদা নবী, এস আই টুটুল, নিরব হোসেন ও আইরিন সুলতানা। 

বিজ্ঞাপন

৪০  মিনিটের এই ঈদ আড্ডায় গতানুগতিক কোনও প্রশ্ন ছিল না। বরং তারকাদের অনেক না বলা কথা উঠে এসেছে এই অনুষ্ঠানে। নিজেদের ডাকনাম, প্রথম পাসপোর্ট, বিদেশ ভ্রমণে বিব্রতকর অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন অতিথিরা। 

অনুষ্ঠানটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘তানভীরের অনুষ্ঠান বরাবরই একটা অন্যরকম আনন্দ দেয়। অনেক অব্যক্ত কথা উঠে আসে। এবারের ঈদ আড্ডাটা তেমনই ছিল।’

Dhaka Post

এস আই টুটুল বলেন, ‘আমরা সবাই আগেই ঠিক করে রেখেছিলাম যে পুরোনো কোনও প্রশ্নের আলাপ করব না। ঠিক সেভাবেই আড্ডাটি সাজিয়েছেন তানভীর।’

বিজ্ঞাপন

‘ঈদ আড্ডা’ উপস্থাপনা প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘যেহেতু সবাই এর আগে অগণিত টকশোতে কথা বলেছেন। তাই তারকা আড্ডায় পুরোনো প্রসঙ্গ অনেক সময় উঠে আসে। এজনই আগের প্রশ্ন বা প্রসঙ্গগুলো রিপিট করে দর্শকদের বিরক্ত করতে চাইনি। আশা করছি আড্ডাটা দর্শকদের মনোযোগ কাড়বে।’

এই অনুষ্ঠানে বিভিন্ন প্রসঙ্গে আড্ডার পাশাপাশি ছিল টুটুলের গিটার বাজানো আর ফাহমিদা নবীর গান। বিটিভিতে ঈদের পরদিন রাত ৯ টায় প্রচারিত হবে ‘ঈদ আড্ডা’। এটি প্রযোজনা করেছেন সাদিকুল নিয়োগী।

এমআরএম