• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

স্বৈরাচারের চল্লিশায় গেলেন অভিনেত্রী বাঁধন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪৩
অ+
অ-
স্বৈরাচারের চল্লিশায় গেলেন অভিনেত্রী বাঁধন

দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের ৪০ দিন উপলক্ষে রাজধানীর মিরপুরে ‘স্বৈরাচারের চল্লিশা’ উদযাপন হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর ১০ নম্বরে আজমল হাসপাতালের গলিতে এ আয়োজন করেন মিরপুরবাসী।

ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পতনের ৪০ দিন উপলক্ষ্যে চল্লিশা আয়োজনে গরু জবাই ও বিরিয়ানি রান্না করা হয়। একইসঙ্গে দোয়া ও মোনাজাত করা হয়। পরে এলাকাবাসীসহ সবার মধ্যে খাবার বিতরণ করা হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের মো. নাহী, মাসুদুর রহমান, ফারদিন হাসানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাধারণ শিক্ষার্থী, শ্রমিক, দিনমজুর ও এলাকাবাসী।

বিজ্ঞাপন

আরও পড়ুন

শিল্পী সংঘের নেতাদের দায়িত্ব ছাড়তে বললেন বাঁধন
‘মুজিব’ সিনেমার খরচ নিয়ে বিস্ফোরক অভিনেত্রী বাঁধন
মধ্যরাতে নারীদের পদযাত্রায় নেমে আসার আহ্বান বাঁধনের

আয়োজকরা জানান, এই আয়োজনে অতিথি হিসেবে দাওয়াত দেওয়া হয়েছিল অভিনেত্রী বাঁধনকে। ইতোমধ্যে অভিনেত্রীর উপস্থিত হওয়ার একটি ছবি প্রকাশ করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

চল্লিশার আয়োজক মো. হাবিবুর রহমান জানান, আন্দোলনে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, বিশেষ করে আজমল হাসপাতালের গলিতে সাধারণ জনগণের অংশগ্রহণে এ এলাকা হয়ে ওঠে এক অভেদ্য দুর্গ ও আন্দোলনকারীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল। তাই স্বৈরাচার পতনের চল্লিশতম দিনে আমরা বাঙালি মুসলিমের ঐতিহ্য অনুযায়ী চল্লিশা পালনের মাধ্যমে এলাকাবাসীর অবদানের কৃতজ্ঞতা স্বরূপ তাদের আপ্যায়নের একটা চেষ্টা করলাম।

বিজ্ঞাপন

এনএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আজমেরী হক বাঁধনসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?