• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

গণপিটুনিকে নরমালাইজ করা হচ্ছে কেন : মেহজাবীন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১৫
অ+
অ-
গণপিটুনিকে নরমালাইজ করা হচ্ছে কেন : মেহজাবীন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারের অসংখ্য নাটকের মাধ্যমে ভক্তদের মন কেড়েছেন। নাটকের পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করেও সুনাম কুড়িয়েছেন এ অভিনেত্রী। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন, অনুরাগীদের মাঝে নিজের ভালো লাগা খারাপ লাগার বিষয়গুলো তুলে ধরেন।

বিজ্ঞাপন

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে তোফাজ্জল নামে এক ভারসাম্যহীন যুবকের মৃত্যুর ঘটনায় মেহজাবীন এক পোস্ট করেছেন।

পোস্ট দিয়ে মেহজাবীন চৌধুরী প্রশ্ন করেছেন গণপিটুনিকে কেন নরমালাইজ করা হচ্ছে। তিনি পোস্টে উল্লেখ করেছেন যে, ‘গণপিটুনিকে নরমালাইজ করা হচ্ছে কেন?’ 

আরও পড়ুন

দীর্ঘ বিরতির পর নতুন সিনেমায় মেহজাবীন-ইয়াশ
আরও একটি স্বপ্নপূরণ হলো মেহজাবীনের
মিষ্টি সাজে মুগ্ধতা ছড়ালেন মেহজাবীন

বিজ্ঞাপন

অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা তার সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘আবরার ফাহাদ সে তার শেষ সময়ে একটু পানি চেয়েছিলো এবং তোফাজ্জল ভাই কে ভাত খাওয়ানো হয়। দুই ঘটনা একই রকম মনে হয় আমার এর বিচার আজকের ভিতর করা দরকার, কে মেধাবী কে ঢাবি ছাত্র এইসব এখন আর দেখার সময় না। বিচার করতে হবে, মানে করতে হবে।’ 

শাহরিফ সরকার নামে এক ভক্ত বলেন,‘যাই হোক দোষটা অন্য দলের উপরে চাপায় দিতে পারলেই কেন জানি সবাই ভাবে বেঁচে যাবে। অন্যায় শুধু অন্যায় এখানে দল টানার কি আছে?’ আরেকজনের ভাষ্য, ‘বর্তমানে যে অবস্থা এই সমাজের অপরাধীর কঠোর শাস্তির ব্যবস্থা না হলে, তা অনেক ভয়াবহ অবস্থা সৃষ্টি করবে।’

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে তোফাজ্জল নামে এক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাহবাগ থানায় মামলার আবেদন করে এজাহার দায়ের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বিজ্ঞাপন

পরে আবেদনটি মামলা হিসেবে গ্রহণ করা হয়। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার আমান উল্লাহ এ মামলার আবেদন করেন।

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মেহজাবীন চৌধুরীনিহত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো তিন শ্রমিকের

খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো তিন শ্রমিকের

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে

প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে