• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

নারী শ্রোতাকে গলা ধরে ধাক্কা, ক্ষমা চাইলেন অরিজিৎ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২০
অ+
অ-
নারী শ্রোতাকে গলা ধরে ধাক্কা, ক্ষমা চাইলেন অরিজিৎ

কেন সবার মন জিতে নেন গায়ক অরিজিৎ সিং, তার প্রমাণ আবারও টের পাওয়া গেল। ব্রিটেনের কনসার্টে এবার অরিজিৎ যা করেছেন তা খুব কম শিল্পীরাই করে থাকেন। মঞ্চ থেকেই রীতিমতো মাথানিচু করে ক্ষমাপ্রার্থী হলেন গায়ক। সেই ভিডিও এখন ভাইরাল সামাজিক মাধ্যমে।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের খবর, অরিজিৎ এর কনসার্টে এক নারী শ্রোতাকে রীতিমতো গলা ধরে ধাক্কা দিচ্ছেন এক নিরাপত্তারক্ষী। আর সেই নারী অরিজিতের নাম ধরে চিৎকার করছেন। ওই ভিডিওটিতে দেখা যায়, এমন দৃশ্য দেখে হঠাৎই গান থামিয়ে দেন গায়ক। তারপর নিরাপত্তারক্ষীকে জানান, এরকম করা একেবারেই উচিত নয়।

তবে এখানেই শেষ নয়। অরিজিৎ সেই নারী শ্রোতার কাছে ক্ষমা চেয়ে বলেন, 'আমি দুঃখিত। আপনার সঙ্গে এটা মোটেই উচিত হয়নি। আমি যদি ওখানে থাকতাম, তাহলে কিছুতেই এমনটা হতে দিতাম না।'

আরও পড়ুন

লন্ডনের মঞ্চে ধমক দিয়ে শ্রোতাকে বাংলায় যেতে বললেন কেন অরিজিৎ?
এক মঞ্চে গাইলেন কিংবদন্তী দুই গায়ক
বিতর্কের মাঝেই বিদায় নিলেন অরিজিৎ!

বিজ্ঞাপন

আর জি কাণ্ডে তিলোত্তমার বিচার চেয়ে গান বেঁধেছিলেন অরিজিৎ সিং। সেই গান হয়ে ওঠে আন্দোলনের গান। রাত দখলে জনসাধারণ রাস্তায় নেমে, সেই গানেই কণ্ঠ ছাড়েন। এর আগে সেই গান গাওয়ারই অনুরোধ এসেছিল এক লন্ডনবাসীর কাছ থেকে।

সামাজিক মাধ্যমে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে দেখা যায়, লন্ডনের কনসার্টে একটার পর একটা গান গাইছেন অরিজিৎ সিং। হঠাৎই দর্শকের মধ্যে থেকে গায়কের কাছে 'আর কবে' গানটি গাওয়ার অনুরোধ করে এক ভক্ত। সঙ্গে সঙ্গে অরিজিতের উত্তর, 'ভাই এটা এসবের জায়গা নয়। মানুষ এখানে আমার গান শুনতে এসেছেন। এটা আমার কাজ। আমি কাজ করছি। আর ওই গান আমার শিল্প। এটা সঠিক সময় নয় এই গান গাওয়ার। তুমি যদি সত্যিই প্রতিবাদ করতে চাও, যাও কলকাতায় যাও।'

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অরিজিৎ সিংসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের