• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

এফডিসির চেহারা পাল্টে দিতে চান অনন্য মামুন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১২ অক্টোবর ২০২৪, ০৯:৫৯
অ+
অ-
এফডিসির চেহারা পাল্টে দিতে চান অনন্য মামুন

আসছে অনন্য মামুন পরিচালিত ও মেগাস্টার শাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। ছবিটির একের পর এক চমক প্রকাশের পর আগ্রহ তৈরি হয়েছে দর্শক মনে। শাকিব খানের নতুন লুক প্রকাশ্যে আসার সঙ্গে আলোচনায় আছেন ছবির পরিচালকও।

বিজ্ঞাপন

এর আগে গত মঙ্গলবার সামাজিক মাধ্যমে ‘দরদ’ মুক্তির তারিখ জানিয়ে দেন অনন্য মামুন। এখন চলছে ছবিটি নিয়ে প্রচারণা। সেই সঙ্গে বিভিন্ন সংবাদমাধ্যমে মুখোমুখি হচ্ছেন এই পরিচালক। এরই মধ্যে অনন্য মামুন এক বক্তব্যে জানালেন, ক্ষমতা থাকলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনকে (এফডিসি) লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করে তার চেহারা পাল্টে দিতেন তিনি।

অনন্য মামুন বলেন,‘আমার কোনো সংগঠনের ওপর রাগ নেই। আমার রাগ সিস্টেমের ওপর। এফডিসিতে মিটিং হয়, কিন্তু ডেভেলপমেন্ট হয় না। কারণ, বাইরে থেকে এসে যারা এফডিসিতে কাজ করতে চায়, তাদের কাছে এফডিসি জেলখানা মনে হয়।’

আরও পড়ুন

বছরের সেরা রোমান্টিক গান নিয়ে হাজির হলেন শাকিব খান
অন্য ছবির সঙ্গে গল্প মিললেই কোটি টাকা দেবেন অনন্য মামুন
বউয়ের প্রতি ভালোবাসার কথা বলবেন দুলু মিয়া

বিজ্ঞাপন

পরিচালক বলেন,‘আমাদের দেশে বহু ট্যালেন্টেড আছে যারা বিলিয়ন বিলিয়ন কনটেন্ট বানাচ্ছেন। কিন্তু এফডিসিতে আমরা বিশাল ভয়ের জায়গা তৈরি করে রেখেছি। তারা মনে করে, সেখানে গেলে আমাদের এই নিয়ম, সেই নিয়ম এটা, সেটা মানতে হবে। ভিতরে ভিতরে একটা ভয় পায়। অথচ এই সংগঠন একটা ফ্যামিলি-সবাই মিলে আমরা এখানে মজা করব, কিন্তু সেটা যেন একটা ভীতির জায়গা তৈরি হয়ে গেছে।’

অনন্য মামুন এফডিসির আরও কিছু অসঙ্গতিও তুলে ধরেন। তার কথায়, ‘ভবিষ্যতে এফডিসিতে কারা প্রতিনিধি করবে তাদেরকে ডেভেলপ করতে চায়নি আমাদের সিনিয়ররা। তারা যখন বের হয়ে যাচ্ছে, নতুনরা বসে পড়ছে, যারা ওই জায়গার ভারসাম্যটা নিতে পারছে না। এগুলা বললে তো চেয়ার থাকবে না।’  

এফডিসির দায়িত্ব দেওয়া হলে কী করবেন অনন্য মামুন, এমন প্রশ্নের উত্তরে পরিচালক বলেন, ‘আমি কোনো নেতৃত্বে যেতে চাই না। আমার যদি কোনো প্লানিং করার দায়িত্ব থাকে, আমি দুই বছরের একটা প্লানিং নিব। এই দুই বছরের মধ্যে যদি এফডিসি লাভজনক প্রতিষ্ঠান না হয়, আমাকে যে শাস্তি দেবে সরকার, আমি তাই মেনে নেব। সরকারই কাজ করবে, আমাদের প্ল্যানিংয়ে কাজ করবে। শুধু দুই বছর, এফডিসির চেহারা পাল্টে যাবে।’

বিজ্ঞাপন

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢালিউডএফডিসিচলচ্চিত্রঢাকাই ছবি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর

‘রাক্ষস’ এর ট্রেলার মুক্তি, ‘হেয় জিল্লু্‌, খাইয়া দে’

‘রাক্ষস’ এর ট্রেলার মুক্তি, ‘হেয় জিল্লু্‌, খাইয়া দে’

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক