• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

শাশুড়িকে কুপ্রস্তাব মার্কিন র‌্যাপারের

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৫ অক্টোবর ২০২৪, ১৫:৫৯
অ+
অ-
শাশুড়িকে কুপ্রস্তাব মার্কিন র‌্যাপারের

শাশুড়ির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে চেয়েছেন মার্কিন র‍্যাপার কানইয়ে ওয়েস্ট। নিজের কুকর্মের ইচ্ছা খোদ স্ত্রীর কাছেই প্রকাশ করেছেন তিনি। যেটা সম্প্রতি প্রকাশ্যে আসতেই আলোচনার ঝড় উঠেছে।

বিজ্ঞাপন

এই গায়কের স্ত্রী বিয়াঙ্কা সেন্সরির অভিযোগ, শাশুড়ি আলেকজান্দ্রা সেন্সরির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে চেয়েছিলেন তার ৪৭ বছরের স্বামী। 
 
গত ৮ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টি আদালতে এ বিষয়ে দায়ের করা এক মামলায় উল্লেখ করা হয়, ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর কানইয়ে ও বিয়াঙ্কার মধ্যে টেক্সট মেসেজে কথোপকথন হয়। 

যেখানে দেখা যায় র‍্যাপার তার স্ত্রীকে লিখেছিলেন, ‘তোমার মা চলে যাওয়ার আগে আমি তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাই।’

শুধু তাই নয়, সেই কথোপকথনে নিজের বিকৃত ইচ্ছাপূরণের জন্য স্ত্রীকেও সঙ্গে খাকতে বলেন তিনি। 

বিজ্ঞাপন

এদিকে পুরো ঘটনায় শুরু থেকেই নীরব ছিলেন বিয়াঙ্কা সেন্সরির মা আলেকজান্দ্রা সেন্সরি। তবে সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যমে মুখ খুলেছেন তিনি। যেখানে বলেছেন, ‘এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’ 

আরও পড়ুন

নাতাশার সঙ্গে ডিভোর্সের পর প্রথম জন্মদিন, কী শপথ নিলেন হার্দিক?
লুকিয়ে বাদশাহ’র সঙ্গে প্রেম করছেন হানিয়া আমির
আবারও ঢাকায় মঞ্চ মাতাবেন আতিফ আসলাম

সাংবাদিকদের কাছে বিষয়টি নিয়ে গোপনীয়তার অনুরোধ জানিয়েছেন তিনি। 

বিজ্ঞাপন

এছাড়াও কানইয়ের বিরুদ্ধে সম্প্রতি মাদক সেবন ও যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেছেন তার সাবেক সহকারী লরেন পিসিওটা।

যেখানে তিনি উল্লেখ করেছেন, স্টুডিওতে কাজের সময় তার পানীয়র মধ্যে অজ্ঞাত মাদক মিশিয়ে তার ওপর যৌন নির্যাতন চালিয়েছেন র‌্যাপার কানইয়ে। পরে কোম্পানি থেকে বরখাস্ত করা হয় তাকে।

এ ঘটনায় এখনও পর্যন্ত চুপ আছেন কানইয়ে ওয়েস্ট। ২০২২ সালের শেষের দিকে বিয়াঙ্কা সেন্সরিকে বিয়ে করেছিলেন তিনি। 

এনএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের