• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

সমালোচনার মুখে আইডি ডিএক্টিভেট করলেন সাদিয়া আয়মান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২২ অক্টোবর ২০২৪, ১১:৩৬
অ+
অ-
সমালোচনার মুখে আইডি ডিএক্টিভেট করলেন সাদিয়া আয়মান

নাটকের প্রমোশনের জন্য ভিন্নধারার কৌশল অবলম্বন করার ফলে ব্যাপক সমালোচনার মুখে ফেসবুক আইডি ডিএক্টিভেট করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সম্প্রতি ফেসবুকে একটি নাটকের প্রমোশনের লাইভ করেছিলেন।

বিজ্ঞাপন

যেখানে ভক্ত-অনুরাগীদের আবেগ নিয়ে খেলা করেছেন বলেও অভিযোগ উঠেছে। সমালোচনার মাঝে এখন এ অভিনেত্রী আইডি ডিএক্টিভেট করে রেখেছেন। ফেসবুকে তার আইডি সার্চ দিলে কোনো তথ্য দেখা যাচ্ছে না। 

মূলত দিপ্ত প্লে’র একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন সাদিয়া। যেটি মূলত ঢাকার রহস্যজনক কিছু ঘটনাকে কেন্দ্র করে। সেই ওয়েব ফিল্মের প্রচারণার কৌশল হিসেবেই সাদিয়ার এই ‘ফেসবুক লাইভ’ নাটক করেছেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করে সাদিয়া ইসলাম নামে একজন লিখেছেন, ‘আপনার কি কমনসেন্সের অভাব? আপনি যদি কাজের প্রমোশন করবেন তাহলে লাইভ শেষে বলতে পারতেন এটা। না বলে হুট করে কেটে দিলেন।  মাঝ রাতে জাতির ইমোশন নিয়ে খেলার কি দরকার ছিল।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফেসবুক লাইভে আতঙ্কিত সাদিয়া আয়মান, পুরোটাই সাজানো ‘নাটক’
ভক্তদের কঠোর সমালোচনা, ধিক্কার ‘নাটক কম করো পিও’
ভক্তদের আবদার পূরণ করছেন সাদিয়া আয়মান

রবিউল ইসলাম নামে আরেকজন লিখেছেন, ‘মানুষ কাকে বিশ্বাস করবে? সাদিয়া আয়মানের মতো বড় অভিনেত্রী এতো বড় প্রতারণা ধোঁকা দিলো। আর আপনারা এতো রাতে তার লাইভ দেখে আবার আতঙ্কে তার জন্য চিন্তিত হচ্ছিলেন? হায়রে মাইয়া মানুষ এই আপনাদের অভিনেত্রী একেই বলে সত্যি কারের অভিনেত্রী ফালতু যত্তসব।’

আরেকজন প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘পিও সাদিয়া আয়মান মধ্যরাতে এই নাটকটা না করলেও পারতেন। আজকাল প্রমোশন এতো সস্তা কেন হয়ে যাচ্ছে যে মানুষের আবেগ নিয়ে খেলতে হবে?’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সাদিয়া আয়মান টেলিভিশন নাটক ও ওয়েব সিরিজের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন।  তিনি ‘তাকদীর’ নামক ওয়েব সিরিজে অভিনয়ের জন্য বিশেষভাবে সমাদৃত হন, যেখানে তার অভিনয় প্রশংসিত হয়েছে। পাশাপাশি তিনি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন এবং বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত থেকেছেন।

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সোশ্যাল মিডিয়াবাংলা নাটক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের