• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

মারা গেছেন ‘টারজান’ খ্যাত অভিনেতা রোনাল্ড পিয়ার্স এলি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৪ অক্টোবর ২০২৪, ১৭:৫২
অ+
অ-
মারা গেছেন ‘টারজান’ খ্যাত অভিনেতা রোনাল্ড পিয়ার্স এলি

মারা গেছেন ‘টারজান’ খ্যাত জনপ্রিয় মার্কিন অভিনেতা রোনাল্ড পিয়ার্স এলি। মৃত্যুকালে রন এলির বয়স হয়েছিল ৮৬ বছর। অভিনেতার মেয়ে কার্স্টেন ক্যাসেল এলি বিষয়টি নিশ্চিত করে ইনস্টাগ্রামে এক পোস্ট দিয়ে লিখেছেন, ‘ডি ওয়ার্ল্ড এমন একজনকে হারাতে পারেনি যা পাইপো এযাবৎকালের সর্বশ্রেষ্ঠ পুরুষদের একজনকে হারিয়েছে এবং আমি আমার বাবাকে হারাচ্ছি না।’

বিজ্ঞাপন

সংবাদ সংস্থা এপিকে তিনি বলেন, ‘২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার বাড়িতে তার বাবার মৃত্যু হয়েছে।’ ১৯৬৬ থেকে ১৯৬৮ সালে এনবিসি টেলিভিশনে প্রচারিত ‘টারজান’ সিরিজটি রন এলিকে তারকাখ্যাতি এনে দিয়েছে।

আরও পড়ুন

আয়রন মেডেনের গায়ক পল ডি’আনো মারা গেছেন
কনসার্টে কপালে লেজার স্পর্শ করতেই ভয়ে গান ছেড়ে দৌড় নিক জোনাসের
মারা গেছেন ওয়ান ডিরেকশনের জনপ্রিয় গায়ক লিয়াম পেইন

এনবিসি টেলিভিশনে দুই সিজনে টারজানের ৫৭টি পর্ব প্রচারিত হয়। শুটিংয়ে এলি তার প্রায় সব স্টান্ট নিজেই করতেন। এসব স্টান্ট করতে গিয়ে একাধিকবার তার কাঁধের হাড় ভেঙেছে, পিঠের পেশি ছিঁড়েছে এবং দুবার সিংহের কামড় খেয়েছেন।

বিজ্ঞাপন

ষাটের দশকের গোড়ার দিকে সিটকম ‘ফাদার নোজ বেস্ট’, ‘হাউ টু ম্যারি আ মিলিয়নেয়ার’, ‘দ্য মেনি লাভস অব ডোবি গিলিস’-এর মতো জনপ্রিয় টিভি শোগুলোতে অভিনয় করেন রন এলি। 

‘ডক স্যাভেজ’, ‘সাউথ প্যাসিফিক’সহ বেশ কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছিলেন তিনি। ২০০১ সালে অভিনয় থেকে অবসর নেন এলি। এরপর মনোযোগ দেন লেখালেখিতে।

রন এলির জন্ম ১৯৩৮ সালে টেক্সাসের হেয়ারফোর্ডে। ১৯৫৯ সালে প্রেমিকা হেলেন ট্রিপলেটকে বিয়ে করেন, দুই বছরের ব্যবধানে বিচ্ছেদ ঘটে। ১৯৮৪ সালে মিস ফ্লোরিডা ভ্যারেলি লুনডেনকে বিয়ে করেন। তাদের সংসারে তিন সন্তান রয়েছে।

বিজ্ঞাপন

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চলচ্চিত্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

‘ধুরন্ধর টু’ মুক্তির আগে যে বার্তা দিলেন পরিচালক

‘ধুরন্ধর টু’ মুক্তির আগে যে বার্তা দিলেন পরিচালক

রণবীরের ‘রামায়ণ টু’র শুটিং শুরু

রণবীরের ‘রামায়ণ টু’র শুটিং শুরু

শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

‘প্রিন্স’ -এর টিজারে শাকিবশত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি