বিজ্ঞাপন

শাকিব খানের ‘দরদ’ সিনেমার প্রচারণায় তরণ আদর্শ

শাকিব খানের ‘দরদ’ সিনেমার প্রচারণায় তরণ আদর্শ

আর মাত্র কয়েকটা দিন বাকি, সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। একযোগে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে এই ছবি। 

নির্মাতা অনন্য মামুনের পরিচালনায় শাকিব খানের সঙ্গে এই সিনেমায় জুটি বেধে কাজ কাজ করেছেন বলিউডের সোনাল চৌহান। আরও রয়েছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মার মতো তারকারা। 

প্রেক্ষাগৃহে শাকিবের এই সিনেমা মুক্তির আগেই দরদের প্রচারণায় দেখা গেল ভারতীয় চলচ্চিত্র সমালোচক, সাংবাদিক, সম্পাদক ও চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শকে। 

বলিউডে সিনেমা বিশ্লেষক হিসেবে দারুণ সুখ্যতি রয়েছে তার। তরণের বক্স অফিস কালেকশন থেকে শুরু করে সিনেমা রিভিউয়ের জন্য মুখিয়ে থাকেন দর্শকেরা। 

এবার এই সিনে-বিশ্লেষকের পোস্টেই উঠে এলেন শাকিব খান। মূলত নায়কের প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’-এর একটি প্রমোশনাল পোস্ট করেছেন তরণ। এর আগে শাকিবের ‘তুফান’ মুক্তির তারিখও জানা গিয়েছিল তার পোস্ট থেকে।

সামাজিক মাধ্যমে মুক্তি প্রতীক্ষিত সিনেমাটির ফার্স্টলুক পোস্টার শেয়ার করেছেন এই সিনে-বিশ্লেষক। পাশাপাশি দরদ ১৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সেটিও জানিয়েছেন তিনি।

তরণ আদর্শ তার পোস্টে লিখেছেন, ‘ইন্দো-বাংলাদেশ যৌথ প্রযোজনায় দরদ বা ডার্ড। দুলু মিয়া হিসেবে রয়েছেন শাকিব খান। সিনেমা হলে আসছে ১৫ নভেম্বর ২০২৪।’ 

দরদ মূলত রোমান্টিক সাইকো থ্রিলার একটি সিনেমা। যেখানে শাকিব খানকে দেখা যাবে নতুনরূপে। অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মসের সঙ্গে প্রযোজনায় যুক্ত রয়েছেন ভারতের এসকে মুভিজ।

এনএইচ