• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

অস্বীকার হচ্ছে অপরাধীর প্রথম অস্ত্র : ফারুকী 

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১১ নভেম্বর ২০২৪, ১১:৩০
অ+
অ-
অস্বীকার হচ্ছে অপরাধীর প্রথম অস্ত্র : ফারুকী 

অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। শপথ নেওয়ার পরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দপ্তরের ফেসবুক পেজের একটি ভিডিও শেয়ার করেছেন ফারুকী। 

ভিডিওর সঙ্গে মিল রেখে নির্মাতা জানান যে, অস্বীকার হচ্ছে অপরাধীর প্রথম অস্ত্র। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘অস্বীকার হচ্ছে অপরাধীর প্রথম অস্ত্র। তারা যত অস্বীকার করবে আমরা ততোবার ততোধিক উচ্চস্বরে স্মরণ করিয়ে দিবো।’

আরও পড়ুন

উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ফারুকী, উচ্ছ্বসিত তিশা
দপ্তর পেলেন নতুন দুই উপদেষ্টা, ছয় উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন
প্রফেসর ইউনূসের সহকর্মী হওয়াটা বেশ লোভনীয় : ফারুকী

বিজ্ঞাপন

ফারুকীর কথায়, ‘কীভাবে আমাদের মায়ের সোনার নোলক হারিয়ে গেলো, কীভাবে আমাদের গোলাভরা ফসল আর সাজানো ফুলদানি হারিয়ে গেলো, কীভাবে পলাশী এখনও আমাদের কাছে প্রাসঙ্গিক হয়ে উঠছে।’

প্রসঙ্গত, রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবন মোস্তফা সরয়ার ফারুকীকে শপথ পড়ান রাষ্ট্রপতি। 

শপথ নেওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এটা আমার জন্য এক ধরনের অভাবনীয় অভিজ্ঞতা। কারণ আমি কখনোই কোনো পদ কিংবা চেয়ারে বসব ভাবিনি। তবে প্রফেসর ইউনূসের সহকর্মী হওয়াটা বেশ লোভনীয়, না বলাটা মুশকিল।’

বিজ্ঞাপন

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মোস্তফা সরয়ার ফারুকীসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?