• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

‘গত ১৫ বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে’ 

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৩ নভেম্বর ২০২৪, ০৯:০৭
অ+
অ-
‘গত ১৫ বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে’ 

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকমহলে ব্যাপক পরিচিত পেয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি। সম্প্রতি তার নামে একটি ভুয়া পোস্ট ভাইরাল হয়েছে।

বিজ্ঞাপন

যেখানে উল্লেখ করা হয়েছে যে, হাসিনা সরকার দেশ পরিচালনার সময় অভিনেত্রীকে কোনো পোস্ট ডিলিট করতে হয়নি । এ ঘটনার তিনদিন পরে ফারিয়া ভাইরাল হওয়া ভুয়া পোস্টের ব্যাখ্যা দিয়েছেন। পোস্ট দিয়ে তিনি জানান, গত ১৫ বছরে হাসিনা সরকার দেশ পরিচালনার সময় কয়েক হাজার পোস্ট ডিলিট করেছেন। 

ভুয়া পোস্টের ছবি শেয়ার করে ফারিয়া লিখেছেন, ‘আমি গত ৩ দিন ধরে জ্বরে আক্রান্ত। আমি কোনও স্ট্যাটাস পোস্ট করিনি কোনও বিষয়ে। বিশেষ ভাবে রাজনীতি বিষয়ক, এই পোস্ট সম্পূর্ণ এডিটেড। এইটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

আরও পড়ুন

মানুষ না খেয়ে থাকলেও আপনাদের সমর্থন করবে না : শবনম ফারিয়া
‘হতাশ হলেও বলা যাবে না, এটাই সবচেয়ে বড় হতাশা’
জীবনের নতুন অধ্যায়ে শবনম ফারিয়া

বিজ্ঞাপন

গত ১৫ বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আপনাদের অবস্থা এত খারাপ যে এখন এডিট করে অন্যদের নামে পোস্ট চালায় নিজেদের কথা বলতে হচ্ছে।’

‘আমি এই পোস্ট দিয়েছি ভেবে যারা খুশি তারা প্লিজ খুশি হইয়েন না। আবার লিখেছে ১৫ বছরে নাকি কোনও পোস্ট ডিলিট করতে হয় নাই । গত ১৫ বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে।’

অভিনেত্রীর কথায়, ‘স্ট্যাটাস দেওয়ার ৫ মিনিটে কল চলে আসতো, “আপা ডিলিট করেন, সমস্যা হবে “, অন্যদের মতো তেল মারি নাই দেখে কোনো সুযোগ সুবিধাও পাই নাই! আমার আলোও আসে নাই। আর এমন কোনো স্টেটমেন্ট দিলে সেইটা রাখার সাহসও রাখি।’

বিজ্ঞাপন

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শবনম ফারিয়াসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?