• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

আবারও শাকিব-রায়হান রাফী জুটি, সিনেমার নাম ‘তাণ্ডব’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২ ডিসেম্বর ২০২৪, ০৮:০৬
অ+
অ-
আবারও শাকিব-রায়হান রাফী জুটি, সিনেমার নাম ‘তাণ্ডব’

গেল ঈদেই ‘তুফান’ সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে তাণ্ডব চালিয়েছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান ও বর্তমান সময়ের দর্শকপ্রিয় পরিচালক রায়হান রাফী। 

বিজ্ঞাপন

এই দু’জনের জুটিকে দর্শকরাও সাদরে গ্রহণ করেছেন। যে কারণে তুফান সিনেমা শেষ হওয়ার পরেই ঘোষণা আসে খুব শিগগিরই সিনেমাটির সিকুয়্যাল আসতে চলেছে। 

ধারাণা করা হচ্ছিল, আগামী ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে তুফান ২। কিন্তু আপাতত সেটি আর হচ্ছে না। কিছুদিন আগেই বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খান নিজেই। 

২০২৫ সালের ঈদুল ফিতরে বরবাদ নিয়ে হাজির হবেন শাকিব। আর ঈদুল আজহায় রাফীর সঙ্গে জুটি বেঁধে ‘তাণ্ডব’ নিয়ে আসবেন এই নায়ক। 

বিজ্ঞাপন

এফডিসি পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন সুত্রে জানা গেছে, গতকাল শনিবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধিত হয়েছে।

আরও পড়ুন

শাকিবের প্রিয়তমা দেবের ‘মনের মানুষ’!
শাকিবের সিনেমায় আইটেম গানে নাচবেন নুসরাত
পাইরেসির শিকার শাকিব খানের ‘দরদ’

তিনি গণমাধ্যমকে বলেন, গতকাল শনিবার নতুন একটি সিনেমার নাম পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে, যেটির নাম ‘তাণ্ডব’। এটির পরিচালক রায়হান রাফী।

বিজ্ঞাপন

এই সিনেমাতেই আবারও শাকিব খানের সঙ্গে জুটি বাধতে পারেন পরিচালক। ছবিটির প্রযোজনা করছে আলফা আই-এসভিএফ বাংলাদেশ। জানা গেছে, অ্যাকশনধর্মী সিনেমা হবে ‘তাণ্ডব’।

সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহে সিনেমাটির ঘোষণা আসার কথা রয়েছে। তবে এই বিষয়ে রায়হান রাফীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আপাতত মুখ খুলতে চাননি। 

এনএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শাকিব খানঢাকাই ছবিরায়হান রাফি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক

শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

‘প্রিন্স’ -এর টিজারে শাকিবশত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল

‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল