• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

৩৭ বছরেই অভিনয় থেকে অবসর ঘোষণা ‘টুয়েলভথ ফেল’ অভিনেতার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩
অ+
অ-
৩৭ বছরেই অভিনয় থেকে অবসর ঘোষণা ‘টুয়েলভথ ফেল’ অভিনেতার

‘টুয়েলভথ ফেল’ দিয়ে বক্স অফিসে তোলপাড়, একের পর এক দুর্দান্ত হিট ছবি। তারই মাঝে হঠাৎ অভিনয় থেকে অবসরের ঘোষণা দিলেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। 

বিজ্ঞাপন

টেলিপর্দা থেকে অভিনয় সফর শুরু করা সেই ছেলেটি বড় পর্দাতেও অভিনেতা হিসেবে নিজের জাত চিনিয়েছেন। যার হাতে ধরা দিয়েছে জাতীয় পুরস্কারও। সদ্য ‘ফিল্মি দুনিয়ার সেরা ব্যক্তিত্বের’ খেতাব পেয়েছেন ভারতীয় আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে। 

দেড় দশকের তিল তিল করে গড়ে তোলা ক্যারিয়ারে যখন সাফল্য ধরা দিতে শুরু করেছে তখনই অভিনয় থেকে অবসরের ঘোষণা করলেন বিক্রান্ত মাসে।

বিক্রান্তের হাতে বর্তমানে একের পর এক ছবি। রবিশংকরের বায়োপিকেও কাজ করছেন। যা কিনা আন্তর্জাতিক ময়দানে রিলিজ করার কথা। সম্প্রতি ধর্মগুরুর সঙ্গে দেখাও করে এসেছেন। 

বিজ্ঞাপন

‘দ্য সবরমতী রিপোর্ট’-এ এক সাংবাদিকের চরিত্রে তুখোড় অভিনয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ পর্যন্ত তার পিঠ চাপড়ে দিয়েছেন। এহেন অভিনেতা যখন রোববার ভোররাতে আচমকাই সিনে দুনিয়াকে বিদায় জানানোর ঘোষণা করলেন, তখন আসমুদ্র হিমাচলের ভক্তদের মন খারাপ। কারণ বয়সও তো যে বেশি নয়। মাত্র ৩৭ বছর চলছে।

আরও পড়ুন

অগ্রিম বুকিংয়েও দাপট, সব সিনেমার রেকর্ড ভাঙতে যাচ্ছে ‘পুষ্পা টু’
‘স্ত্রী টু’ ছবির সাফল্যের পর আকাশছোঁয়া পারিশ্রমিক রাজকুমারের!
দীর্ঘ বিরতির পর বানশালীর ছবিতে শাহরুখ, রয়েছে চমক

সকলের প্রশ্ন, এটা কি সাময়িক বিরতি না বরাবরের জন্য ফিল্মি দুনিয়া থেকে অবসর নিলেন বিক্রান্ত মাসে? তার ইনস্টাগ্রাম পোস্টে অবশ্য সেই প্রশ্নের উত্তর ধোঁয়াশা রেখেছেন অভিনেতা।

বিজ্ঞাপন

এদিন বিক্রান্ত অভিনয় থেকে অবসরের ঘোষণা দিয়ে লেখেন, ‘গত কয়েক বছরের এই সফর সত্যিই অসাধারণ। এভাবে পাশে থাকার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। তবে যত অগ্রসর হচ্ছি, বুঝতে পারছি যে, এবার ঘরে ফেরার সময় হয়েছে। নিজেকে নতুন করে গড়ে তোলার সময় হয়েছে। একজন স্বামী কিংবা বাবা হিসেবে বা একজন অভিনেতা হিসেবেও। তাই ২০২৫ সালে আমরা শেষবারের জন্য একবার দেখা করব। যতক্ষণ না সঠিক সময় আসবে।’ 

সেই পোস্টেই অভিনেতার সংযোজন, ‘শেষ দুইটা সিনেমা এবং আরও কত স্মৃতি। সকলকে অসংখ্য ধন্যবাদ সবকিছুর জন্য। চিরকাল ঋণী থাকব আপনাদের প্রতি।’ 

বিক্রান্ত মাসের এই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। এরপর থেকেই মন খারাপ ভক্তদের। কিছুতেই অভিনেতার অভিনয় থেকে অবসরে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না তারা। 

এনএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চলচ্চিত্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘ধুরন্ধর টু’ মুক্তির আগে যে বার্তা দিলেন পরিচালক

‘ধুরন্ধর টু’ মুক্তির আগে যে বার্তা দিলেন পরিচালক

রণবীরের ‘রামায়ণ টু’র শুটিং শুরু

রণবীরের ‘রামায়ণ টু’র শুটিং শুরু

শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

‘প্রিন্স’ -এর টিজারে শাকিবশত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

৮ ঘণ্টার কাজ নিয়ে যা বললেন কারিনা কাপুর

৮ ঘণ্টার কাজ নিয়ে যা বললেন কারিনা কাপুর