• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

মেয়েরা কবির সিংয়ের মতো ছেলেদেরই ভালোবাসে : শাহিদ কাপুর

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৫ ডিসেম্বর ২০২৪, ২১:২১
অ+
অ-
মেয়েরা কবির সিংয়ের মতো ছেলেদেরই ভালোবাসে : শাহিদ কাপুর

বলিউড অভিনেতা শাহিদ কাপুরের ক্যারিয়ারে অন্যতম সফল ছবি ‘কবির সিং’। ভারতের মতো বাংলাদেশেও এই ছবি যথেষ্ট সাড়া ফেলেছিল। বিশেষ করে কবির সিংয়ের মতো একটা আজব চরিত্র মন কাড়ে দর্শকের। তবে এই কবির সিংকে নিয়ে সমালোচনাও রয়েছে। 

বিজ্ঞাপন

মূলত ‘কবির সিং’ ছবিতে কবির চরিত্রটি ছিল এক উগ্র, চণ্ডাল ও মদ্যপ প্রেমিকের। সেখানে প্রেমিকার গায়ে হাত তোলার মত গল্প রয়েছে। এ জন্য সমালোচকদের অভিযোগের ফিরিস্তিও দীর্ঘ। নারীবাদীদের কথায়, ছবি জুড়ে ‘গ্লোরিফাই’ করা হয়েছে ‘অসুস্থ পুরুষতন্ত্র’কে।

পর্দার বাইরের কবির সিং তথা শাহিদ কাপুর নিজেও মেনে নিয়েছিলেন সব। সমালোচনার মুখে পড়েছিলেন পর্দার বাইরে থেকেও। এ নিয়ে সাক্ষাৎকারে বিভিন্ন কথাও বলেছেন তিনি। শাহিদ মনে করেন, কবির সিং চরিত্রকে অবশ্যই পছন্দ করেছেন দর্শকেরা, তা না হলে ছবিটির জন্য হল শূন্য থাকত। আর এখন বলিউডের পর্দার মতো চিরচেনা রোম্যান্স নয়, মেয়েরা পছন্দ করে কবিরের মতো প্রেমিকই!

আরও পড়ুন

মেয়ের জন্মের পর শ্বশুরের কাছে কেন ক্ষমা চেয়েছিলেন শাহিদ কাপুর?
কারিনাকে পাত্তাই দিতেন না শাহিদ কাপুর
মুক্তির দিনেই অনলাইনে দেখা যাচ্ছে ‘পুষ্পা টু’

বিজ্ঞাপন

এক সাক্ষাৎকারে শাহিদ কাপুর বলেন, ‘কবির সিং চরিত্রটির জন্যই ছবি হিট হয়েছে। আমার মনে হয় মেয়েরা কবিরের মতো 'টক্সিক লাভার' পছন্দ করে। আমি তো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কমেন্টে এমনটাও দেখেছি যে, কবিরের মতো প্রোটেকটিভ বয়ফ্রেন্ডই চাই জীবনে। অর্থাৎ বুঝতেই পারছেন বর্তমানে মেয়েরা ঠিক কী চায়।’

অভিনেতা আরও বলেন, ‘সিনেমা করতে গিয়ে অনেক কথাই মাথায় এসেছে। এক হলো, এমন ছেলে কি আদৌ আছে? এমন ছেলেদের ওপর মেয়েরা আদৌ প্রেমে পড়ে? তাছাড়া আমি একটা করে দৃশ্য শ্যুট করেছি। আর আমার মনে হয়েছে, বাস্তবে কি এমন প্রেমিক রয়েছে, যারা প্রেমিকার যত্ন নিতে গিয়ে উগ্র হয়ে যায়। পরে বুঝেছি যে অবশ্যই আছে। আর মেয়েরা তাদেরকেই পছন্দ করে।’

উল্লেখ্য, এক জুনিয়র চিকিৎসকের গল্প দিয়ে শুরু হয় ছবিটি। কবির সিং চরিত্র মানেই মদ্যপ। তবে ভাল ফুটবল প্লেয়ার, আবার চিকিৎসক হিসেবেও প্রতিশ্রুতিমান হয়ে উঠতে চান। এমন এক পুরুষের কলেজ জীবনে আসেন প্রীতি (কিয়ারা আদাবানি)। তারপরে সিনেমার বেশিরভাগ অংশটাই কেটেছে বলিউডের ধাঁচে। আর সেখানে মানুষের নজর কেড়েছে শাহিদের চরিত্রটাতেই, অর্থাৎ কবির সিংয়েরই।

বিজ্ঞাপন

ডিএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সাদিয়ার লাভ সিটার-এও রয়েছে বিড়াল!

সাদিয়ার লাভ সিটার-এও রয়েছে বিড়াল!

আসছে রোশান-চমক জুটির ‘প্রেমের গল্প’

আসছে রোশান-চমক জুটির ‘প্রেমের গল্প’

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর

ঠাকুমার ঝুলির ট্রেলারে এমন কিছু দেখা যাবে, ভাবেনি দর্শক

ঠাকুমার ঝুলির ট্রেলারে এমন কিছু দেখা যাবে, ভাবেনি দর্শক