• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন, জয়া ও ফাহিম আহমেদ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৪
অ+
অ-
বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন, জয়া ও ফাহিম আহমেদ

কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) বিশেষ সম্মাননা পুরস্কার পাচ্ছেন সঙ্গীততারকা বেবী নাজনীন, অভিনেত্রী জয়া আহসান ও যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ। সঙ্গীত, সাংবাদিকতা ও চলচ্চিত্রশিল্পে বিশেষ অবদান রাখার জন্য তাদেরকে এ পুরস্কার দেওয়া হবে। 

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে সিজেএফবি’র সভাপতি এনাম সরকার জানান, আগামী ২৮ ডিসেম্বর সন্ধ্যায় শেরাটন হোটেলে অনুষ্ঠেয় ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডের ২৩তম আসরে তাদের হাতে এই সম্মাননা তুলে দেয়া হবে। 

আরও পড়ুন

শীতে খোলামেলা অবতারে জয়া, নেটিজেনদের বিরূপ মন্তব্য
পশ্চিমবঙ্গে বাংলাদেশি শিল্পীদের বয়কটের ডাক
ভারতে বেশি সময় কাটানো প্রসঙ্গে যা বললেন জয়া আহসান

সিজেএফবিকে ধন্যবাদ জানিয়ে বেবী নাজনীন বলেন, আমাদের প্রত্যাশা, শিল্পীদের শিল্পী হিসেবে মূল্যায়ন করা হোক, সম্মানিত করা হোক। সিজেএফবিকে ধন্যবাদ আমাকে সম্মানিত করায়। 

বিজ্ঞাপন

জয়া আহসান জানান, ‘শিল্পের মূল্যায়নে যেকোনো প্রাপ্তি শিল্পীকে অনুপ্রাণিত করে, সম্মানিত করে।’

একই অনুষ্ঠানে আজীবন সম্মাননা তুলে দেওয়া হবে খ্যাতিমান সাংবাদিক ও অনুষ্ঠান সঞ্চালক শফিক রেহমানকে। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। 

প্রসঙ্গত, ১৯৯৯ সালে গঠিত হয় দেশের প্রধান জাতীয় দৈনিক, টেলিভিশন মিডিয়া, অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন, কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি। প্রতিষ্ঠার পর থেকেই তাদের এই কার্যক্রম ধরে রেখেছে সংগঠনটি।

বিজ্ঞাপন

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জয়া আহসানসংগীতাঙ্গন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘সাবিনা ইয়াসমিন ম্যাডামের দীর্ঘায়ু কামনা করছি’

‘সাবিনা ইয়াসমিন ম্যাডামের দীর্ঘায়ু কামনা করছি’

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

রিহানাকে হত্যাচেষ্টা, অভিযুক্ত নারীর হতে পারে যাবজ্জীবন

রিহানাকে হত্যাচেষ্টা, অভিযুক্ত নারীর হতে পারে যাবজ্জীবন

গানপ্রতি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল

গানপ্রতি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল