• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

কপিরাইট ফ্রি হচ্ছে টিনটিন-পপাই

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২ জানুয়ারি ২০২৫, ১৩:১১
অ+
অ-
কপিরাইট ফ্রি হচ্ছে টিনটিন-পপাই

যুক্তরাষ্ট্রের পাবলিক ডোমেইনে একে একে যুক্ত হয়েছে বিভিন্ন কালজয়ী সিনেমা, বই, গান ও কার্টুন শো। বিশেষ করে ১৯২৪ সালের সাউন্ড রেকর্ডিংয়ের ওপর থেকেও উঠে যাচ্ছে সমস্ত কপিরাইট। অর্থাৎ এগুলোকে এবার যে কেউ যেমন ইচ্ছে ব্যবহার করতে পারবেন। কপি থেকে শুরু করে শেয়ার, নতুন করে তৈরি, অ্যাডাপটেশন সবই করা যাবে।

বিজ্ঞাপন

সে তালিকায় এবার যুক্ত হল পপাই ও টিনটিনের মতো জনপ্রিয় কমিক চরিত্র। গত বুধবার (১ জানুয়ারি) থেকে কপিরাইট ফ্রি হয়েছে টিনটিন-পপাই এর।

প্রতি বছর ডিসেম্বরে 'দ্য সেন্টার ফর দ্য স্টাডি অব পাবলিক ডোমেন' একটি তালিকা প্রকাশ করে। সেখানে নতুন বছরে কোন কোন কনটেন্টগুলো কপিরাইট হারাচ্ছে, তার তালিকাভুক্ত করা হয়। এরপর এই সেই সংস্থাটি তাদের ওয়েবসাইটে সেটি প্রকাশ করে। সেখানেই উঠে এল জনপ্রিয় দুই কমিক চরিত্র টিনটিন-পপাই।

আরও পড়ুন

৯০ বছর পর নতুন পোশাকে মিনি মাউস
মারা গেছেন ডোরেমনের কণ্ঠশিল্পী নোবুয়ো
নতুন বছরে হলিউডের যে পাঁচ সিনেমার অপেক্ষায় দর্শক

বিজ্ঞাপন

গত বছর মিকি মাউসের প্রথম কার্টুন 'স্টিমবোট উইলি' কপিরাইট মুক্ত হয়েছিল। এরপর আরও ১২টি মিকি মাউস কার্টুন পাবলিক ডোমেইনে যুক্ত হয়েছে। এছাড়াও উইনি দ্য পু, শার্লক হোমস সহ একাধিক কাজ কপিরাইট ফ্রি হয়েছিল সে বছর।  

এদিকে পপাই কিংবা টিনটিন ছাড়াও এ বছর যুক্তরাষ্ট্রের পাবলিক ডোমেইনে গুরুত্বপূর্ণ কিছু সাহিত্য, সংগীত ও চলচ্চিত্রও যুক্ত হয়েছে। যার মধ্যে রয়েছে 'দ্য সাউন্ড অ্যান্ড দ্য ফারি', 'এ ফেয়ারওয়েল টু আর্মস', 'এ রুম অব ওয়ান্স ওন', 'সহ'র মতো একাধিক কালজয়ী উপন্যাস। কপিরাইট ফ্রি সিনেমার মধ্যে আছে, 'ব্ল্যাকমেল', 'দ্য ব্ল্যাক উইচ'।

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

থালাপতির সঙ্গে দূরত্ব বাড়ালেন ছেলে

থালাপতির সঙ্গে দূরত্ব বাড়ালেন ছেলে

‘যেখান থেকে হোক, জেলে ভরুন’, বাদশাকে নিয়ে বাড়ছে বিতর্ক

‘যেখান থেকে হোক, জেলে ভরুন’, বাদশাকে নিয়ে বাড়ছে বিতর্ক

বিজয়ের সঙ্গে অভিনয়ে আপত্তি ছিল রাশমিকার পরিবারের

বিজয়ের সঙ্গে অভিনয়ে আপত্তি ছিল রাশমিকার পরিবারের

সাদিয়ার লাভ সিটার-এও রয়েছে বিড়াল!

সাদিয়ার লাভ সিটার-এও রয়েছে বিড়াল!