• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

অভিনয় জগতে পা দিয়েই প্রেমিকের সঙ্গে প্রতারণা করেন কৃতি!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৫ জানুয়ারি ২০২৫, ০৭:৩৫
অ+
অ-
অভিনয় জগতে পা দিয়েই প্রেমিকের সঙ্গে প্রতারণা করেন কৃতি!

বহুদিন ধরেই বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন ও কবীর বাহিয়ার সম্পর্কের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে বলিপাড়ার অন্দরে। ভারতীয় ক্রিকেটারদের বেশ ঘনিষ্ঠ কবির। বিশেষ করে হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রায়ই দেখা মেলে তার। 

বিজ্ঞাপন

এছাড়া ধোনির সঙ্গেও রয়েছে এই ব্যবসায়ীর সুসম্পর্ক। সেই কারণেই কৃতির সঙ্গে তার  সম্পর্কের যোগসূত্র খুঁজে পাচ্ছেন অনুরাগীরা। 

যদিও পুরো বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটেছেন এই যুগল। লোকচক্ষুর আড়ালে থেকেই নিজেদের মতো করে বিশেষ মুহূর্ত উপভোগ করার চেষ্টা করেন এই জুটি।

এই মুহূর্তে বছর শেষের ছুটি দুবাইতে কাটাচ্ছেন যুগলে। তাদের বেড়াতে যাওয়ার ছবি, ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

অনেক সময় সঙ্গীর থেকে উষ্ণ আলিঙ্গন প্রয়োজন হয় : কৃতি শ্যানন
ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন কৃতি স্যানন
বিয়ের পিঁড়িতে বসছেন কৃতি!

কবীরের সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝেই নেটিজেনদের কটাক্ষের তীর কৃতির দিকে। প্রাক্তন প্রেমিকের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে অভিনেত্রীর দিকে। এক সাক্ষাৎকারে কৃতি জানিয়েছিলেন, তিনি নিজেই প্রতারণা করেছেন এবং প্রতারণার শিকারও হয়েছেন। 

এক নেটিজেন কৃতিকে কটাক্ষ করে ওই সাক্ষাৎকারের সূত্র ধরে লেখেন, ‘কৃতি আমার কলেজেই পড়ত। সেই সময় ওর একজনের সঙ্গে সম্পর্ক ছিল। ওই ছেলেটির টাকায় সব বিলাসিতা মেটাতো। এমনকী কৃতিকে মুম্বাই এসে প্রতিষ্ঠিত হওয়ার জন্যও অনেক সাহায্য করেছিল ছেলেটি। এরপর কৃতি প্রথম ছবি করার পরেই ছেলেটির সঙ্গে খারাপ আচরণ শুরু করে। এর ৬ মাস পরেই কৃতি প্রতারণা করে বিচ্ছেদ ঘটায় ছেলেটির সঙ্গে।’

বিজ্ঞাপন

কৃতির বিরুদ্ধে ওঠা এই মন্তব্যের জেরে বেজায় চটেছেন অভিনেত্রীর অনুরাগীরা। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করতে দেখা যায়নি কৃতিকে।

এনএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সোশ্যাল মিডিয়াকৃতি স্যানন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?