• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

‘সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৫, ১২:৫৩
অ+
অ-
‘সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন’

অভিনেতা মিশা সওদাগর ৯৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সাধারণত চলচ্চিত্রে তিনি খলনায়ক হিসেবে অভিনয় করে থাকেন। বস নাম্বার ওয়ান, অল্প অল্প প্রেমের গল্প এবং বীর ছবিতে তার ভূমিকার জন্য তিনি ৩ বার বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

বিজ্ঞাপন

অভিনয়ের পাশাপাশি মিশা সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন। সম্প্রতি এক পোস্টে তিনি উল্লেখ করেছেন যে, ‘সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন।’

একটি ছবি পোস্ট করে মিশা ক্যাপশনে লিখেছেন, ‘সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন। তবে হাসি মুখে পরিস্থিতি মেনে নিয়ে চেষ্টা করতে দোষ কি? সবাই ভালো থাকুক।’

আরও পড়ুন

সাইফের শারীরিক অবস্থার বিষয়ে যা বললেন বোন সোহা
থ্রিলার ছবিতে সৌরভ-সৌমিতৃষা, রয়েছে চমক
সাইফকে দেখতে হাসপাতালে ছেলে জেহ-তৈমুর

বিজ্ঞাপন

শেয়ার করা ছবিতে দেখা যায়, অভিনেতা মিশা সওদাগর বেশ হাসিখুশি মেজাজে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা ‍দিয়েছেন। এদিকে কমেন্ট বক্সে সেলিম নামে এক নেটিজেন লিখেছেন, ‘সুন্দর কথা বলছেন বস ভালো থাকুন আপনিও।’

আরেকজন ভক্ত লিখেছেন, ‘একদম ঠিক কথা। সত্যিকারের সুখ খুঁজে পাওয়া কঠিন হতে পারে, কিন্তু ইতিবাচক মানসিকতা ধরে রাখা জীবনের পথচলাকে সহজ করে তোলে। হাসিমুখে পরিস্থিতি মেনে নিয়ে এগিয়ে যাওয়াই জীবনের আসল সৌন্দর্য। সবাই ভালো থাকুক, সুখে থাকুক—এটাই তো সবচেয়ে বড় চাওয়া।’ 

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মিশা সওদাগরসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

Google News
হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের