• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

বাধার মুখে রেস্টুরেন্ট উদ্বোধন করতে পারলেন না অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৫, ২১:২১
অ+
অ-
বাধার মুখে রেস্টুরেন্ট উদ্বোধন করতে পারলেন না অপু বিশ্বাস

মেহজাবীন চৌধুরী, পরীমণির পর এবার বাধার মুখে ঢাকার কামরাঙ্গীচরের সোনার থালা নামের একটি রেস্তোরাঁর উদ্বোধন করতে পারলেন না ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। 

বিজ্ঞাপন

বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীরুল ইসলাম।

তিনি জানান, গত ২৮ জানুয়ারি কামরাঙ্গীচরে সোনার থালা নামের একটি রেস্তোরাঁর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অপু বিশ্বাসের। 

তবে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে সংগঠিত হয়ে কামরাঙ্গীচর থানায় গিয়ে অভিযোগ জানায়। যে কারণে পুলিশের হস্তক্ষেপে এই অভিনেত্রীকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন সম্পন্ন হয়। 

বিজ্ঞাপন

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীরুল ইসলাম বললেন, ‘উদ্বোধনের জন্য অপু বিশ্বাস আসবেন, এমন প্রচারণা শুরুর পর স্থানীয় হুজুররা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান। এরপর রেস্টুরেন্ট মালিকেরা জানান,  অপু বিশ্বাসকে আনলে যদি হুজুররা বিশৃঙ্খলা করেন, আপত্তি জানান, তাহলে আমরা অপু বিশ্বাসকে আনব না। আমরা ব্যবসা করব। লোকজন নিয়ে চলতে হবে। কারও সাথে আমাদের বিরোধের দরকার নেই। এরপর অপু বিশ্বাসকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন সম্পন্ন হয়েছে।’

আরও পড়ুন

সুখে থাকার করণীয় কী, জানালেন অপু বিশ্বাস
বাবাকে ছেড়ে বিদেশে থাকতে পারবে না জয়, তাই সিদ্ধান্ত পরিবর্তন
বছরের শুরুতেই নতুন লুকে হাজির অপু বিশ্বাস
হঠাৎ কেন বিয়ের সাজে অপু বিশ্বাস
শাকিবকে নিয়ে গর্বে মনটা ভরে যায় : অপু বিশ্বাস

এদিকে এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় কিছু মানুষের ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে অপু বিশ্বাসকে দিয়ে রেস্তোরাঁর উদ্বোধনে আপত্তি জানিয়ে বলতে দেখা গেছে,‘অপু বিশ্বাসকে এনে উদ্বোধন করার উদ্যোগ নিয়েছে। এটা জানার পর মুসল্লি, জনতা ক্ষেপে উঠেছে। আমরা প্রশাসনের কাছে এসেছি। বলেছি, এই কামরাঙ্গীচরে নায়িকা-নর্তকি এনে এ ধরনের প্রোগ্রাম করা কিছুতেই ঠিক হবে না। দেশের জনগণ এমন আয়োজনে উত্তেজিত হয়ে যাচ্ছে। স্থানীয় মাদ্রাসার অনেক ওলামায়ে কেরাম এসে অভিযোগ জানিয়েছেন। এ জন্য আমরা ওসি সাহেবের কাছে দাবি জানিয়েছি, অপু বিশ্বাস যেন না আসতে পারেন।’

বিজ্ঞাপন

এনএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অপু বিশ্বাসসোশ্যাল মিডিয়াঢাকার খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের