• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

স্বামী বাছাইয়ের সময় যে ৫টি দিক দেখেছেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৮
অ+
অ-
স্বামী বাছাইয়ের সময় যে ৫টি দিক দেখেছেন প্রিয়াঙ্কা

কর্মজীবনে তিনি যেমন সফল, ব্যক্তিজীবনেও সুখী। নিক জোনাসকে বিয়ে করে ক্যালিফোর্নিয়ায় সংসার পেতেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি এক কন্যার জননী হয়েছেন। 

বিজ্ঞাপন

দেশ-বিদেশের মানুষ তাকে সম্মান করেন। তবু এখনও বলিপাড়ায় কান পাতলে শোনা যায় পুরনো কিস্সা। বলিউডে একাধিক পুরুষ তার প্রেমে পড়েছেন। সেই তালিকায় খ্যাতনামা বিবাহিত পুরুষরাও রয়েছেন।

অক্ষয় কুমার থেকে শাহরুখ খান, শাহিদ কপূরদের সঙ্গে প্রিয়ঙ্কার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। সবকটি সম্পর্কেই নাকি মনপ্রাণ ঢেলে দিয়েছিলেন, কিন্তু সম্মান পাননি প্রিয়াঙ্কা। 

অভিনেত্রী জানান, কষ্ট পেয়েছেন প্রেমের সম্পর্কে, মান খুইয়েছেন। তাই নিককে স্বামী হিসাবে নির্বাচন করার সময় কোন দিকগুলি মাথায় রেখেছিলেন? সম্প্রতি সেটাই জানালেন।

বিজ্ঞাপন

এই মুহূর্তে ভাইয়ের বিয়ে উপলক্ষে মুম্বাইয়ে রয়েছেন প্রিয়াঙ্কা। ভাইয়ের মতো প্রিয়াঙ্কা নিজেও প্রেম করে বিয়ে করেছিলেন। শুধু তাই নয়, ১০ বছরের ছোট নিক জোনাসকে বিয়ে করেছিলেন তিনি। 

আরও পড়ুন

প্রিয়াঙ্কাকে কুরুচিকর প্রস্তাব পরিচালকের
পুরুষরাও বলিউডে ‘কাস্টিং কাউচের’ শিকার হন, দাবি প্রিয়াঙ্কার
বারান্দা থেকে ভিডিও শেয়ার করে আতঙ্কিত প্রিয়াঙ্কা
আঁটসাঁট পোশাক পরার অনুমতি দেয়নি বাবা : প্রিয়াঙ্কা

ব্যক্তিগত জীবনে তিনি যে ওপেন মাইন্ডের মানুষ, তা তো সকলেরই জানা। কিন্তু হঠাৎ করে ভাইয়ের বিয়ে উপলক্ষে নিজেকে পুরনো দিনের মানুষ বলে ব্যাখ্যা কেন করলেন তিনি। পাশাপাশি জানালেন, নিজের বিয়ের সময় নিকের মাঝে কোন দিকগুলো তিনি দেখেছিলেন।

বিজ্ঞাপন

প্রিয়াঙ্কা বলেন, প্রথমত, আমি দেখেছি মানুষটা সৎ কি না! কারণ জীবনে সম্পর্কের ক্ষেত্রে অনেক কষ্ট পেয়েছি। দ্বিতীয়, মানুষটা পরিবারকে সময় দেয় কি না সেটা দেখেছিলাম। তৃতীয়ত, আমার পেশাকে সম্মান করে কি না! কারণ আমি ভীষণ সিরিয়াস আমার কর্মজীবন নিয়ে। চতুর্থত, আমি সব সময় এমন একজনকে চেয়েছি যে সৃষ্টিশীল হবে। জীবনে আমার সঙ্গে যার বড় কিছু করার লক্ষ্য আছে। আর পাঁচ, আমার সঙ্গীকে উচ্চাকাঙ্খী হতে হবে ঠিক আমারই মতো। 

নিকের মধ্যে এই পাঁচ গুণ থাকায় তার সঙ্গেই সংসার পাতেন প্রাক্তন বিশ্ব সুন্দরী। বর্তমানে বেশ সুখেই আছেন এই জুটি।

এনএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

প্রিয়াঙ্কা চোপড়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জীবন সব সময় সহজ পথে চলে না : প্রিয়াঙ্কা

জীবন সব সময় সহজ পথে চলে না : প্রিয়াঙ্কা

প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা!

প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা!

অস্কারের মঞ্চে পুরস্কার তুলে দেবেন প্রিয়াঙ্কা চোপড়া

অস্কারের মঞ্চে পুরস্কার তুলে দেবেন প্রিয়াঙ্কা চোপড়া

আলো আমাদের ঠিক পথ দেখাবে : প্রিয়াঙ্কা

আলো আমাদের ঠিক পথ দেখাবে : প্রিয়াঙ্কা