• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

‘আমি পরীর যোগ্য’, কথাটি চ্যাটজিপিটি থেকে পেয়েছি : শেখ সাদী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৯
অ+
অ-
‘আমি পরীর যোগ্য’, কথাটি চ্যাটজিপিটি থেকে পেয়েছি : শেখ সাদী

ঢাকাই চিত্রনায়িকা পরীমণিকে গ্রেপ্তারি পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ করেছিলেন নায়িকা। সে সময় পরীর জামিনদার হিসেবে ছিলেন তরুণ সংগীতশিল্পী শেখ সাদী। এরপর থেকে নায়িকার সঙ্গে নিয়মিতই দেখা মিলত তার।
 
এরপর থেকেই ওঠে পরীমণি ও সাদীর প্রেম গুঞ্জন। যদিও এসব অস্বীকার করেছেন দুইজনই। এরই মধ্যে রোববার শেখ সাদীর দেওয়া এক ফেসবুক পোস্ট শোরগোল ফেলে দেয় নেটিজেনদের! যেখানে ‘পরী’র প্রতি মগ্ন হওয়ার আভাস পাওয়া যায়। কারণ, ক্যাপশনে লেখা ছিল,  ‘মেয়েদের আর ভালো লাগে না। আমি পরীর যোগ্য’। 

বিজ্ঞাপন

সত্যিকারের পরী নাকি ডানাকাটা পরী, কার প্রেমে মগ্ন ছিলেন সাদী, তা নিয়ে শুরু হয় নানা জল্পনা। কারণ, সাদীর সেই পোস্টে ইঙ্গিতপূর্ণ সাড়াও দিতে দেখা যায় ডানাকাটা পরী খ্যাত নায়িকাকে।

আরও পড়ুন

পরীর প্রেমে মগ্ন সেই সাদী, কী জবাব দিলেন পরীমণি
পরীমণি ইস্যুতে এবার ভিডিও বার্তা শেখ সাদীর
মানুষ কি করে এত সহজে ছেড়ে চলে যায় : পরীমণি

বিষয়টি নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখনই মুখ খুললেন পোস্টদাতা সেই শেখ সাদী। গণমাধ্যমকে তিনি জানালেন, সেই পোস্টে পরীমণির যোগসূত্র রাখেননি সাদী। তার কথায়, ‘ও রকম সিরিয়াস কিছু ভেবে দেইনি। কিন্তু সবাই যে এত সিরিয়াসলি এটা নেবে, ভাবতেও পারিনি। এখন থেকে ফেসবুকে কিছু লেখার আগে ভাবব। সহকর্মী, একসঙ্গে কাজের পরিকল্পনা চলছে, এর বেশি আর কিছু নয়।’

বিজ্ঞাপন

সেই পোষ্টের ক্যাপশনটি চ্যাটজিপিটি থেকে পেয়েছেন বলেও দাবি শেখ সাদীর। বলেন, ‘চ্যাটজিপিটির কাছ থেকে একটা ক্যাপশন চেয়েছিলাম। সেখান থেকে এমন একটা বাক্য পেয়েছি।’

শেখ সাদী আরও বলেন, ‘বিশ্বাস করুন, চ্যাটজিপিটি অনেক স্মার্ট। তবে বিষয়টা তো এ রকম নয়। এটা ঠিক যে প্রত্যেক ছেলে চাইবে তার জীবনসঙ্গী পরীর মতো হোক। ঠিক ‘পরী’রই মতো। তাই লিখেছি। আমি এখন তাহলে পরী পেতে পারি।’

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পরীমনিসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি!

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী