• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

রণবীরের বাড়িতে ঝুলছে তালা, গিয়ে খোঁজ পেল না পুলিশ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৬
অ+
অ-
রণবীরের বাড়িতে ঝুলছে তালা, গিয়ে খোঁজ পেল না পুলিশ

সময় রায়নার ইন্ডিয়াস গট লেটেন্টে বিশেষ অতিথি হিসেবে বিচারক প্যানেলে হাজির ছিলেন রণবীর আল্লাহবাড়িয়া। সেখানেই তিনি এক প্রতিযোগীকে বাবা মায়ের সঙ্গম নিয়ে বেফাঁস প্রশ্ন করে বসেন। 

বিজ্ঞাপন

আর তার জেরে ধরেই তুমুল বিতর্কের মুখে পড়েছেন ভারতের জনপ্রিয় এই ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। বিতর্কের জের ধরে সম্প্রতি এই যুবকের বাড়িতে পুলিশ উপস্থিত হয়। কিন্তু গিয়ে দেখে বাড়িতে কেউ নেই। 

ভারতীয় সংবাদ সংস্থার একটি রিপোর্টে জানানো হয়েছে, এদিন মুম্বাই এবং আসাম পুলিশের দুইটি টিম গিয়েছিল রণবীর আল্লাহবাড়িয়ার বাড়িতে। কিন্তু সেখানে গিয়ে তারা দেখেন, বাড়িতে তালা ঝুলছে।

এক পুলিশ অফিসার জানান, ‘মুম্বাই এবং আসাম পুলিশের টিম এদিন রণবীর আল্লাহবাড়িয়ার ভার্সসোভার বাড়ি গিয়েছিল সকালে। কিন্তু দুটো টিমই বাড়ি বন্ধ দেখে ফিরে আসে স্টেশনে।’

বিজ্ঞাপন

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার রণবীরকে তারা খার স্টেশনে আসতে বলেছিলেন জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু তিনি আসেননি। শুক্রবার আসার কথা জানিয়ে ফের সমন পাঠায় পুলিশ।

তবে রণবীর নাকি তাদের অনুরোধ করেছেন, তার বয়ান যেন বাড়িতে বসেই নেওয়া হয়। কিন্তু মডেলের সেই অনুরোধ নাকচ করে দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, সম্প্রতি সময় রায়নার ইন্ডিয়াস গট লেটেন্ট শোতে এসে বেফাঁস মন্তব্য করে বসেন রণবীর আল্লাহবাড়িয়া। বাবা মায়ের যৌনতা নিয়ে প্রতিযোগীকে প্রশ্ন করার ক্লিপ আগুনের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ব্যাপারটা গড়িয়েছে মুম্বাই কমিশনার, মহারাষ্ট্র ওমেন্স কমিশনের কাছ পর্যন্ত। 

বিজ্ঞাপন

শুধু তাই নয়, এদিন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বাড়িতে পুলিশ পর্যন্ত আসে। ক্ষমা চাওয়ার পরও ভেজেনি চিঁড়া, উল্টো ঘটনার তীব্র বিরোধিতা করেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস সহ কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ, প্রমুখ। 

এনএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?