• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

ওটিটি ছিল সোনার ডিমের মতো : কিরণ রাও

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৭
অ+
অ-
ওটিটি ছিল সোনার ডিমের মতো : কিরণ রাও

বলিউড পরিচালক কিরণ রাও ‘লাপাতা লেডিজ’, ‘ধোবি ঘাট’-এর মত একের পর এক দর্শকের মন ছুঁয়ে যাওয়া সিনেমায় নিজেকে প্রমাণ করেছেন। এবার ওটিটি-তে মুক্তি পাওয়া সিনেমা, সিরিজ প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন। 

বিজ্ঞাপন

ডিজিটাল মাধ্যমের চাহিদা যতই বাড়ুক, এই ব্যাপারে ভিন্ন মত কিরণের। স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার আয়োজিত ইন্ডিয়ান স্ক্রিন রাইটার্স কনফারেন্সে এই বিষয় নিয়ে কথা বলেন কিরণ।

কিরণের কথায়, ‘ভারতের ওটিটি প্ল্যাটফর্মে আমরা যা দেখি আর বড় পর্দায় মুক্তিপ্রাপ্ত সিনেমায় যা দেখি, তার মধ্যে কোনও পার্থক্য নেই খুব একটা।’ 

আরও পড়ুন

কবীরের সঙ্গে বিয়ের গুঞ্জন কৃতি স্যাননের
দ্বিতীয়বার মা হচ্ছেন ইলিয়ানা ডিক্রুজ
‘প্রযোজক শর্ত দিতেন, বিয়ে করে মা হওয়া যাবে না’

বিজ্ঞাপন

‘বিশ্ব পরিবর্তনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা আমার মতে পূরণ করা সম্ভব হয়নি হয়ত। আমার মনে হয়, সাময়িকভাবে কিছু পরিবর্তন হয়েছে কিন্তু এটা বিবর্তন নয়।’

তার ভাষ্য, ‘এক দশকেরও কিছুটা সময় আগে যখন ভারতে ওটিটি শুরু হয়েছিল, তখন মানুষ খুবই স্বাধীন এবং সৃজনশীল ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অন্যান্য দিকগুলোও এতে প্রাধান্য পেয়েছে। ওটিটি ছিল সোনার ডিমের মতো। প্রত্যেকেই যা স্বপ্ন দেখেছিল তা হয়ত করতে পারত।’

শেষে বলেন, ‘এই মাধ্যমে অনেক প্রতিশ্রুতি আছে। অনেক গল্প বলার আছে। আমি জানি না কতজন সেটা করতে পেরেছে। সব কিছুর মতো ওটিটিরও একটা স্বর্ণযুগ ছিল। কিন্তু আমি নিশ্চিত নই যে এরপর কী? ভারতে ওটিটি নিয়ে আরও অনেক কিছু করার প্রয়োজন আছে।’

বিজ্ঞাপন

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চলচ্চিত্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

‘ধুরন্ধর টু’ মুক্তির আগে যে বার্তা দিলেন পরিচালক

‘ধুরন্ধর টু’ মুক্তির আগে যে বার্তা দিলেন পরিচালক