• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

দিঘীর বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ, পূজাকে নিলেন পরিচালক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০১
অ+
অ-
দিঘীর বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ, পূজাকে নিলেন পরিচালক

বছরের শুরুতেই ভক্তদের চমক দিয়েছিলেন ঢাকাই সিনেমার নতুন জুটি আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দীঘি। দুজনকে নিয়ে ‘টগর’ নামে নতুন এক সিনেমার ঘোষণা করেছিলেন নির্মাতা আলোক হাসান। 

বিজ্ঞাপন

সেই ঘোষণার পরে সম্প্রতি টগরের ‘মোশন পোস্টার’ প্রকাশ পেয়েছে। আর এই মোশন পোস্টার প্রকাশের পর জানা গেল সিনেমা থেকে বাদ পড়েছেন প্রার্থনা ফারদিন দিঘী। এখন টগর সিনেমায় অভিনয় করবেন চিত্রনায়িকা পূজা চেরি।

অবশ্য তার আগেই নিশ্চিত হয়েছিল সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করবেন আদর আজাদ। এর আগে জানুয়ারির ১ তারিখে আদর আজাদ ও দিঘীকে রেখে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করা হয়েছিল।  

এ বিষয়ে জানতে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে প্রার্থনা ফারদিন দিঘীর পেশাদারিত্বের অভাব আছে বলে অভিযোগ তুলেন তিনি। 

বিজ্ঞাপন

আলোক হাসান বলেন, দীঘির দিঘীর পেশাদারিত্বের অভাব আছে। একটা প্রজেক্ট করতে গিয়ে আমি এটা অনুভব করেছি। তার স্ক্রিপ্ট সম্পর্কিত ইস্যু আছে, যোগাযোগের ঘাটতি আছে, প্রমোশনাল অ্যাঙ্গেলজনিত কিছু ইস্যু আছে। এরকম একাধিক ইস্যু থাকার কারণেই মূলত তাকে বাদ দেওয়া হয়েছে। একটা প্রজেক্ট শুরু করার মুহূর্তেই যদি এরকম হয় তাহলে সিনেমা রিলিজের সময় তার থেকে আমি কি সহযোগীতা আশা করতে পারি?’

আরও পড়ুন

বডি শেমিং নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন দীঘি
সব বয়সী দর্শক দেখতে পাবেন দীঘির বিয়ে!
পাল্টাপাল্টি আক্রমণের পর সেই দীঘিকেই পছন্দ রাফীর!

তিনি আরও বলেন, দীঘির সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝামেলা নেই। তা নাহলে একজন শিল্পীকে সাইন করিয়ে, টিজার শুট করিয়ে তাকে বাদ দেওয়ার তো কোনো কারণ নেই। একটা টিজার শুট করার পেছনেও তো বিনিয়োগ করতে হয়েছে। সেটা কোনো ছোট বিনিয়োগও না। এর পরেও এরকম একটা সিদ্ধান্ত নেবার পেছনে নিশ্চয় কোনো সঠিক কারণ আছে। নয়তো কোনো টিমই কিন্তু এরকম চায় না।

বিজ্ঞাপন

আদর আজাদ বলেন, আসলে গত চার মাস যাবত এই প্রজেক্ট এর সঙ্গে ওঠাবসা। মাঝখানে কেবল পিনিক সিনেমার শুট করেছি। অবশেষে ক্যামেরা ওপেন হচ্ছে গোটা ইউনিট প্রোডাকশন এবং কাজটা নিয়ে দারুণ আশাবাদী।

পূজা চেরি বলেন, অলোক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগেও আমার কাজ হয়েছে। এনাউন্সমেন্ট টিজারে ভিন্ন কাস্টিং এর কারণে আমি নিজেও কাজটি করতে চাইনি। তবে পরবর্তীতে টিম আমাকে বুঝাতে সমর্থ হয় আমারও গল্পটি পছন্দ হওয়ায় রাজি হয়ে যাই। স্ক্রিপ্ট ডক্টরিং ও রিডিং সেশনে গল্পটিও ভিন্নমাত্রা পেয়েছে।

এ আর মুভি নেটওয়ার্কের প্রযোজনা ও পরিবেশনায় সিনেমাটিতে আদর, পূজা ছাড়াও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন, এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ।

এনএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

প্রার্থনা ফারদিন দীঘিপূজা চেরিঢাকাই ছবি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

বাগদান সেরেছেন পূজা চেরি, জানালেন—  ডিভোর্স চান না

বাগদান সেরেছেন পূজা চেরি, জানালেন— ডিভোর্স চান না

নতুন সম্পর্কের ইঙ্গিত পূজা চেরির, ছেড়ে দিতে পারেন অভিনয়

নতুন সম্পর্কের ইঙ্গিত পূজা চেরির, ছেড়ে দিতে পারেন অভিনয়

দুর্বিষহ নিশোর সংলাপ—  মনে রাইখো আমি বাংলাদেশি মুসলিম

প্রকাশ্যে দমের লুকদুর্বিষহ নিশোর সংলাপ— মনে রাইখো আমি বাংলাদেশি মুসলিম