• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধিসাভার (ঢাকা)
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৭
অ+
অ-
নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ

সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নিজ বাড়িতে আহত হয়েছে ছোট পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ (৩৪)। এসময় অভিনেতার স্ত্রী রোকসানা হক (৩০) ও মা আজিজুন্নাহার (৬৫) আহত হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।  এর আগে ভোরে আশুলিয়ার জিরাবো এলাকায় অভিনেতার নিজ বাড়িতে দুর্বৃত্তরা প্রবেশ করে অভিনেতাকে গুলি করে।

এসময় আজিজুরের মা আজিজুন্নাহারও আহত হন। পরে প্রতিবেশীরা আহত অবস্থায় অভিনেতা আজিজুর, তার স্ত্রী এবং মাকে উদ্ধার করে শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল ভর্তি করে। 

আরও পড়ুন

আমার কোনো ছেলে বন্ধু ছিল না : শিরিন শিলা
বুবলীর নতুন অধ্যায় শুরু
জিমে অপু বিশ্বাস, সিনেমায় ফিরছেন কি?

বিজ্ঞাপন

চিকিৎসক ডা.কামরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, আজিজুরের শরীরে তিনটি গুলি লেগেছে। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছে । 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিনেতার বাড়িতে প্রবেশ করে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। এতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছে । 

পুলিশ জানায়, অভিনেতা আজিজুর রহমান আজাদ আশুলিয়ায় পরিবার নিয়ে বসবাস করে। ভোরে দুইজন দুর্বৃত্ত পিস্তল নিয়ে অভিনেতার দোতলা বাড়ির রান্নাঘরে গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।

বিজ্ঞাপন

লোটন আচার্য্য/এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি

আলিয়ার সম্পদের পরিমাণ কত?

আলিয়ার সম্পদের পরিমাণ কত?

কনসার্টে গান থামাতে বাধ্য হলেন হানি সিং

কনসার্টে গান থামাতে বাধ্য হলেন হানি সিং

ইরফান-হিমিকে নিয়ে হানিফ সংকেতের নাটক ‘ভালোবেসে অবশেষে’

ইরফান-হিমিকে নিয়ে হানিফ সংকেতের নাটক ‘ভালোবেসে অবশেষে’