• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

বিয়ে করেছেন পাকিস্তানের অভিনেতা আহমেদ আলী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৪
অ+
অ-
বিয়ে করেছেন পাকিস্তানের অভিনেতা আহমেদ আলী

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা আহমেদ আলী আকবর। মাত্র তেরো বছর বয়সে পিটিভির নাটক ‘স্টপ ওয়াচ’ -এ অভিনয়ের মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন। ২০১৩ সালের চলচ্চিত্র ‘সিয়াহ’তে তিনি অতিথি চরিত্রে অভিনয় করেন। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। 

বিজ্ঞাপন

এদিকে পারিবারিক এক অনুষ্ঠানে আহমেদ আলী আকবর বিয়ে করেছেন ইনফ্লুয়েন্সার মাহাম বাতুলকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার একাধিক ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। 

শেয়ার করা ছবিতে দেখা যায়, বিয়ের অনুষ্ঠানে খোশ মেজাজে ধরা দিয়েছেন এ তারকা জুটি। একে অপরকে মালা পরিয়ে দিচ্ছেন। এরপর অপলক দৃষ্টিতে আহমেদ আলী তাকিয়ে রয়েছেন মাহামের দিকে।  

আরও পড়ুন

ভারতকে হারালে পাকিস্তানকে বিশেষ শ্রদ্ধা জানাবেন অভিনেত্রী
চাহাতের সেই ভাইরাল গানে জুটি বাঁধলেন পাকিস্তানি অভিনেত্রী!
আমার কোনো ছেলে বন্ধু ছিল না : শিরিন শিলা

বিজ্ঞাপন

আহমেদ আলী আকবর তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আমার হৃদয় জীবন, আমার ঘরের শান্তি।’ তার এই পোস্টে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি বিনোদন জগতের অনেকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। 

প্রসঙ্গত, হাম টিভির সবচেয়ে বড় হিট নাটক ‘পরিজাদ’-এ নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের দর্শকমহলে পরিচিতি লাভ করেছেন। এই নাটকের জন্য তিনি হাম অ্যাওয়ার্ডসসহ একাধিক পুরস্কার জিতেছেন।

তার অভিনয় দক্ষতা এবং চরিত্রে গভীরতা তাকে দর্শকদের হৃদয়ে স্থান করে দিয়েছে। আহমেদ আলী আকবর পাকিস্তানি টেলিভিশন জগতে তার অনন্য অবদানের জন্য প্রশংসিত এবং ভবিষ্যতেও তার আরও সাফল্যের প্রত্যাশা করা যায়।

বিজ্ঞাপন

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিয়েপাকিস্তানসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

পাকিস্তানে ঈদুল ফিতর কবে?

পাকিস্তানে ঈদুল ফিতর কবে?

সালমানকে করা মিরাজের রান আউট নিয়ে বিতর্ক

সালমানকে করা মিরাজের রান আউট নিয়ে বিতর্ক

সাদাকাতের ঝোড়ো ফিফটি, একশো ছাড়াল পাকিস্তান

সাদাকাতের ঝোড়ো ফিফটি, একশো ছাড়াল পাকিস্তান