• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

অসাধারণ নাগরিক হয়ে ওঠা জরুরি : অনুপম খের

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৩
অ+
অ-
অসাধারণ নাগরিক হয়ে ওঠা জরুরি : অনুপম খের

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয়ে স্পষ্ট মতামত রাখেন তিনি। কিছু রাজনৈতিক ছবিতেও অভিনয় করেছেন। এবার রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন অনুপম খের। 

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বর্ষীয়ান অভিনেতার কাছে রাজনীতিতে  যুক্ত হওয়ার বিষয়ে প্রশ্ন করেন এক অনুরাগী। তার প্রশ্ন, ‘আপনি পাকাপাকি ভাবে কেন রাজনীতিতে যোগ দিচ্ছেন না? মোদি সরকারের জন্য আপনি সম্পদের মতোই গুরুত্বপূর্ণ। সংস্কৃতি মন্ত্রণালয়ের অংশ হয়ে উঠবেন আপনি। আমি নিশ্চিত, আপনি ভালো কাজ করবেন।’ 

অনুরাগীর মন্তব্যে প্রতিক্রিয়াও জানিয়েছেন অনুপম। তার স্পষ্ট বক্তব্য, দেশের ‘সম্পদ’ হয়ে ওঠার জন্য সক্রিয় রাজনীতি করার প্রয়োজন পড়ে না।

আরও পড়ুন

‘আমি কান্না থামাতে পারছিলাম না’
সুদের টাকা নেব না, এটা হারাম : শাহরুখ খান
১০০ কোটির মানহানি মামলার মুখে ভিকি-রাশমিকার ছবি

বিজ্ঞাপন

অনুপম বলেন, ‘আমাকে পরামর্শ ও উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ। তবে আমি বিশ্বাস করি, দেশের সম্পদ হয়ে উঠতে সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার প্রয়োজন পড়ে না। শুধু একজন অসাধারণ নাগরিক হয়ে ওঠা জরুরি।’

তবে নিন্দুকেরও অভাব নেই অনুপমের। তাদের কটাক্ষ, ‘হ্যালো, অনুপম কাকু। জীবনে টাককে কীভাবে মেনে নেওয়া যায়?’ এর উত্তরে অনুপম বলেন, ‘টাককে মেনে নিতে হবে না। তার চেয়ে বরং নিজের মাথা কামিয়ে নাও। মুণ্ডিত মস্তকদের গোষ্ঠীর মধ্যে তুমি এক বিশেষ সদস্য হয়ে উঠতে পারবে।’

প্রসঙ্গত, অনুপম খেরকে শেষ দেখা গেছে কঙ্গনা রানাওয়াতের ‘ইমার্জেন্সি’ ছবিতে। তার আগেও ‘দ্য কাশ্মীর ফাইলস্’, ‘দ্য অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার’, ‘ইন্দু সরকার’-এর মতো ছবিতেও কাজ করেছেন তিনি।

বিজ্ঞাপন

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?