• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

নতুন পাঁচ রূপে হুমায়ূন আহমেদের জনপ্রিয় ‘তিন চরিত্র’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৪
অ+
অ-
নতুন পাঁচ রূপে হুমায়ূন আহমেদের জনপ্রিয় ‘তিন চরিত্র’

প্রয়াত কথাসাহিত্যিক এবং নির্মাতা হুমায়ূন আহমেদের আবিষ্কার জনপ্রিয় নাটক  ‘তারা তিনজন’। যেখানে তিন চরিত্রে কাজ করেছিলেন ডা. এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরু। 

বিজ্ঞাপন

প্রায় ১১ বছর আগের সেই চরিত্রগুলো এখনও মানুষের মনে দাগ কেটে যায়। ফলে হুমায়ূন আহমেদের পছন্দের সেই তিনজন মানুষকে নিয়ে নতুন একটি কাজ করেছেন প্রয়াত নির্মাতার ছেলে নুহাশ হুমায়ূন।

সম্প্রতি তাদেরকে নিয়ে একটি কোম্পানির পাঁচটি বিজ্ঞাপন তৈরি করা হয়েছে। যার নির্দেশনায় ছিলেন নুহাশ হুমায়ূন।

বিষয়টি নিশ্চিত করে ফারুক আহমেদ জানান, পাঁচটি বিজ্ঞাপন নির্মাণ করলেন নুহাশ হুমায়ূন। দীর্ঘ ১১ বছর পর আমরা তিনজন (আমি,ডাঃ এজাজুল ইসলাম আর স্বাধীন খসরু)  একসঙ্গে পাঁচটি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করলাম। নুহাশ হুমায়ূন নির্দেশনায় নতুন মাত্রা যোগ করেছে। আমি তার কাজে অভিভূত।

বিজ্ঞাপন

আরও পড়ুন

হুমায়ূন আহমেদের গল্পে মিঠুন, বিপরীতে বাংলাদেশি নায়িকা
অনুদান না পেলেও নির্মাণ হবে নুহাশের ‘মুভিং বাংলাদেশ’
‘হুমায়ূন আহমেদ সত্যিকারের জাদুকর লেখক’

হুমায়ূন আহমেদের ১০টি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন ফারুক আহমেদ, স্বাধীন খসরু ও ডা. এজাজুল ইসলাম। ‘তারা তিনজন’ খ্যাত চরিত্রে স্বাধীন খসরুর মামা চরিত্রে ছিলেন এজাজুল ইসলাম। আর এজাজের বন্ধুর চরিত্রে ফারুক আহমেদ।

এরইমধ্যে পাঁচটি বিজ্ঞাপনের মধ্যে একটি প্রচারে এসেছে। ‘জীবন একটা কুয়া’ শিরোনামের বিজ্ঞাপনটি টেলিভিশনের পর্দার পাশাপাশি দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেলেও।

বিজ্ঞাপন

এনএইচ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হুমায়ূন আহমেদবাংলা নাটক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী

‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের জন্য সুখবর!

‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের জন্য সুখবর!

সাদিয়ার লাভ সিটার-এও রয়েছে বিড়াল!

সাদিয়ার লাভ সিটার-এও রয়েছে বিড়াল!

ঈদের বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’

ঈদের বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’